এই বছরের জাতীয় যুব দিবসটি হোক নবজাগরণ ও খ্রীষ্টের জীবন্ত সাক্ষী হওয়ার জীবনাহ্বান, অন্ধকারে আলো ছড়ানো, হতাশায় আশা জাগানো, বিভেদের মাঝে ঐক্যের সেঁতু তৈরি করা, সমাজ রূপান্তর ও নবীন উদ্দীপনা নিয়ে যাওয়ার এক যুব মহোৎসব।
আসুন নতুন বছরে মানুষে-মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলি, সকল সংকট দূরীভূত করি এবং শান্তিময় পৃথিবী গড়তে সকলে সচেষ্ট থাকি এই প্রত্যাশা করি।
যীশু বলছেন মেষপালকের তখনই বেশি আনন্দ যখন তিনি হারানো মেষটিকে খুঁজে পেয়েছেন। অর্থাৎ ঈশ্বরের চোখে আমরা সবাই অনেক মূল্যবান। তিনি আমাদের প্রত্যেককে ব্যক্তিগত ভাবে ভালবাসেন।
মণ্ডলীতে পাপস্বীকার সংস্কার হলো আমাদের জন্য সেই আধ্যাত্নিক প্রস্তুতির একটি অন্যতম সুযোগ; যার মাধ্যমে আমার নিজেদের আধ্যাত্নিকভাবে যীশুর আগমনের জন্য প্রস্তুত করতে পারি।