কলকাতায় ‘নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান ২০২৬’
শিক্ষা ও সমাজে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মান জানাতে ওপেন আর্মস এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট,পার্ক সার্কাস ডন বস্কো অডিটোরিয়ামে ‘নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান ২০২৬’-এর আয়োজন করে।
অনুষ্ঠানে নয়জন বিশিষ্ট শিক্ষাবিদকে সম্মানিত করা হয়: সেন্ট অ্যান্টনি'স হাই স্কুলের প্রধান শিক্ষক ফাদার ভানাথু রাজা; ডন বস্কো স্কুল, পার্ক সার্কাসের সহকারী অধ্যক্ষ ফাদার ফ্রান্সিস গোমস; দ্য ফ্র্যাঙ্ক অ্যান্থনি পাবলিক স্কুলের অধ্যক্ষ মি. ইয়ান মায়ার্স; জি.ডি. গোয়েঙ্কা পাবলিক স্কুল, কলকাতার অধ্যক্ষা মিসেস প্রিয়াঙ্কা ঘোষ যীশুরাজ; এপিজে স্কুল, পার্ক স্ট্রিটের অধ্যক্ষা মিস লক্ষ্মীবতী দাস; সুশীলা বিড়লা গার্লস স্কুলের অধ্যক্ষা মিসেস কোয়েলি দে; দ্য বি.এস.এস. স্কুলের অধ্যক্ষা মিস সুনীতা সেন; শ্রী শিক্ষায়তন স্কুলের অধ্যক্ষা মিস সংগীতা ট্যান্ডন; এবং জি.ডি. গোয়েঙ্কা পাবলিক স্কুল, দক্ষিণেশ্বরের অধ্যক্ষা মিসেস বিজয় লক্ষ্মী কুমার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারির প্রো-ভিকার রেভ. ড. ফ্র্যাঙ্কলিন মেনেজেস এবং বিশেষ অতিথি চার্চ অফ ক্রাইস্ট দ্য কিং-এর ডিন ও প্যারিশ প্রিস্ট রেভ. ফাদার গ্রেগরি মন্টেইরো। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিস্টার মার্সি পুথুভা, মি. পার্থ সারথি নাথ, মি. নামরোজ আহমেদ খান, মি. ইউজিন গনসালভেস, মিস ইন্দ্রানী গাঙ্গুলী, মিসেস সাহানা বক্সী এবং মি. আলেকজান্ডার অ্যান্থনি।
মি. জোসেফ চাকোর সঞ্চালনায় অনুষ্ঠানে ওপেন আর্মসের উদ্যোগগুলির উপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়। এরপর নৃত্য পরিবেশনা এবং বিশিষ্ট অতিথি ও পুরস্কারপ্রাপ্তদের অনুপ্রেরণামূলক বক্তব্য ছিল খুবই আকর্ষণীয়।
সুবিধাবঞ্চিতদের স্বনির্ভরতা ও জীবিকার সুযোগ করে দিতে পাঁচজন ব্যক্তির হাতে পাঁচটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
উপস্থিত সকল অতিথিদের জন্য নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে যে সব স্পনসর ও শুভাকাঙ্ক্ষী সহায়তা করেছিলেন ,সাংহাই – দ্য ফ্লেভার্স অফ চায়নাটাউন, মিস রুচিকা দেবরাজ দে, স্ট্যামিনা আনলিশড জিম – মি. ডেভিড খান, এলিগ্যান্ট লেদার – মি. আমির খান এবং এআই-এক্সিম – মি. মহম্মদ ইফতেখার — উদ্যোক্তাগণ তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। প্রতিবেদন – চন্দনা রোজারিও।
