সেন্ট মাদার টেরেজার সমাধিতে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্যারিশের তীর্থযাত্রা

অভিভাবক দূতদের পর্বদিনে, ২রা অক্টোবর ২০২৬ এ, কলকাতার সেন্ট মাদার টেরেজার সমাধিতে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্যারিশের তীর্থযাত্রা ছিল সত্যিই এক স্মরণীয় অভিজ্ঞতা।

  ঢাকার আর্চবিশপ এমেরিটাস কার্ডিনাল প্যাট্রিক ডি'রোজারিও, যিনি বাংলাদেশ থেকে ৪৫ জন তীর্থযাত্রী নিয়ে যোগ দিয়েছিলেন র তাঁর সাহচার্য ও আশীর্বাদ লাভ করেন পল্লীবাসী।

কার্ডিনাল খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন ও ভারত বাংলাদেশের   পাঁচজন  পুরোহিত একত্রে খ্রীষ্টযাগ উৎসর্গ করেন এবং সকলের জন্য প্রার্থনা করেন — এটি এক অনন্য ভারত-বাংলা মিলন-উৎসবে পরিণত হয়েছিল।

পালপুরোহিত ফাদার আলফোনসো ঈশ্বরের বাণী ব্যাখ্যা করেন। তাঁর ধর্মোপদেশে তিনি অভিভাবক দূতদের প্রতি শিশুসুলভ ভক্তির কথা বলেন এবং ফ্রান্সের আর্সে — যেখানে সেন্ট জন মেরি ভিয়ান্নি বাস করতেন এবং যেখানে তাঁকে সমাধিস্থ করা হয়েছে — যাওয়ার পথে তাঁর অভিভাবক দূত কীভাবে তাঁকে সাহায্য করেছিলেন সেই ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেন।

এই ভারত-বাংলাদেশ একত্রে খ্রীষ্টযাগ উদযাপনের মাধ্যম দিয়ে সকলকে আশীর্বাদ করার জন্য পল্লীবাসী ঈশ্বরের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।

সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্যারিশের যাঁরা বিপুল সংখ্যায় এসে প্যারিশ হিসেবে সংহতি প্রকাশ করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানানো হয়। কৃতজ্ঞতা প্রকাশ করা হয় সিস্টার পুষ্পা, এমসি এবং মিশনারিজ অফ চ্যারিটির সকল সিস্টারের প্রতি, বিশেষ করে সমাধির দায়িত্বে থাকা সিস্টার মার্টিনার প্রতি, যাঁরা খ্রীষ্টযাগের সমস্ত ব্যবস্থা করেছিলেন। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags
Bengali pop up image