বই আকারে প্রকাশিত হবে পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরির লেখা
আগামী ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে, ভ্যাটিকান প্রকাশনা কমিটি ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ শিরোনামের একটি বই প্রকাশ করতে যাচ্ছে। বইটির লেখক বিশ্বাসবিষয়ক ডিকাস্টেরির প্রিফেক্ট কার্ডিনাল ভিক্টর মানুয়েল ফার্নান্দেজ।
উক্ত এই বইয়ে প্রয়াত পোপ ফ্রান্সিসের ১৯৯২ থেকে ২০২৪ খিস্টাব্দ পর্যন্ত সংরক্ষিত ব্যক্তিগত নোটের মাধ্যমে তাঁর চিন্তাভাবনা,ব্যক্তিগত ও আধ্যাত্নিকতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।এসব লেখার মাধ্যমে পোপ ফ্রান্সিসের ব্যক্তিত্ব, চিন্তাভাবনা ও আধ্যাত্মিক জীবনের নানা দিক পাঠকদের সামনে তুলে ধরা হবে।
উল্লেখ্য পোপ ফ্রান্সিস ২০১৩ খ্রিস্টাব্দের ১৩ মার্চ থেকে ২০২৫ খ্রিস্টাব্দ, ২১ এপ্রিল মৃত্যুর আগ পর্যন্ত ক্যাথলিক খ্রিস্টমণ্ডলরী জন্য এক অনুপ্রেরণার উৎস। নতুন এই বইয়ের মাধ্যমে তাঁর ব্যক্তিগত চিন্তা ও আধ্যাত্নিকতা সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পাবেন পাঠকরা।
ভ্যাটিকান প্রকাশনা কমিটি জানিয়েছে, বইটি ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বিশ্বের ৯৪টি দেশে পাঁচটি ভাষায় একযোগে প্রকাশিত হবে। ইতালীয় সংস্করণ প্রকাশ করবে ভ্যাটিকান প্রকাশনা কমিটি , স্প্যানিশ, ইংরেজি ও পর্তুগিজ সংস্করণ প্রকাশ করবে পেঙ্গুইন র্যান্ডম হাউসের সংশ্লিষ্ট শাখা এবং ফরাসি সংস্করণ প্রকাশ করবে এদিশিওঁ আলবাঁ মিশেল।
যোগাযোগ বিষয়ক ডিকাস্টেরির সম্পাদকীয় পরিচালক আন্দ্রেয়া তোরনিয়েল্লি বলেন, বইটির মাধ্যমে পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত জীবন সম্পর্কে পাঠকরা আরও গভীর ধারণা লাভ করতে পারবেন।
এছাড়া ভ্যাটিকান প্রকাশনা কমিটির সম্পাদকীয় পরিচালক লোরেঞ্জো ফাচিনি বলেন, পোপদের লেখা বিশ্বের পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজের অংশ হিসেবেই বইটি প্রকাশ করা হচ্ছে।
আরো উল্লেখ্য আগামী ৭ থেকে ১১ অক্টোবর ২০২৬, জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বইমেলায় বিশ্বের বিভিন্ন দেশের প্রকাশকদের কাছে বইটি উপস্থাপন করবে ভ্যাটিকান প্রকাশনা কমিটি । ভাটিকান সংবাদ
