এই বছরের জাতীয় যুব দিবসটি হোক নবজাগরণ ও খ্রীষ্টের জীবন্ত সাক্ষী হওয়ার জীবনাহ্বান, অন্ধকারে আলো ছড়ানো, হতাশায় আশা জাগানো, বিভেদের মাঝে ঐক্যের সেঁতু তৈরি করা, সমাজ রূপান্তর ও নবীন উদ্দীপনা নিয়ে যাওয়ার এক যুব মহোৎসব।
সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ বড়াইগ্রামের বুকে 'থ্রি ইন ওয়ান'। অর্থাৎ সেন্ট যোসেফস প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখা একের ভেতর তিন হয়ে প্রতিনিয়ত দীপ্তি ছড়াচ্ছে; করছে শিক্ষা, শৃঙ্খলা ও মূল্যবোধের আলোয় আলোকিত।
সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সাথে মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান আমাদের সবার কামনা ও প্রার্থনা, আমাদের দেশ যেন হয়ে উঠে অধিক শান্তি-সম্প্রীতি ও ভ্রাতৃত্বের দেশ। হিংসা-বিদ্বেষ, ঝগড়া-বিবাদ যেন হয় নিঃশেষ।
দুর্গাপূজার মূল ভিত্তি হলো দেবী দুর্গার হাতে মহিষাসুর নামক অসুরের বধ। দেবী দুর্গা হলেন মানবজাতির জননী ও রক্ষাকর্ত্রী। তিনি মাতৃশক্তির প্রতীক এবং সকল বিপদের থেকে সুরক্ষা প্রদানকারী।
শিক্ষকগণ জ্ঞান ও প্রজ্ঞার ধারক। শিক্ষকরা কেবল জ্ঞান দান করেন না, তারা শিক্ষার্থীদের মধ্যে শেখার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলেন, তাদের কল্পনাশক্তিকে উদ্দীপিত করেন এবং আশা তৈরি করেন।