শ্রীলঙ্কায় মাদকাসক্ত কারাবন্দিদের জীবনে আশার আলো জ্বালাচ্ছেন স্থানীয় খ্রিস্টমণ্ডলী

এফএবিসি‘র (FABC) দ্বাদশ প্লেনারি অ্যাসেম্বলির প্রতিপাদ্য "সিনোডাল রূপান্তর এবং এশিয়ায় সেতু সেতুবন্ধনকারী হওয়ার আহ্বান" এর বাস্তব উদাহরণ হয়ে উঠেছে শ্রীলঙ্কার সিস্টার্স অব দ্য ক্রস অব শাভানোদ-এর কারাগার সেবাকর্মের মধ্য দিয়ে।

দেশটিতে মাদকাসক্তির ক্রমবর্ধমান সংকটের মধ্যে ক্যান্ডির ডুম্বারা কারাগারে সিস্টার মরিন পিরিস, এসসিসি তাঁর অন্যান সিস্টারগণ বন্দিদের জন্য ধর্মশিক্ষা, প্রার্থনা, ব্যক্তিগত পরামর্শ এবং মানসিক সহায়তা দিয়ে আসছেন। তাঁদের মতে, প্রকৃত সেতুবন্ধন শুরু হয় মানুষের কথা মনোযোগ দিয়ে শোনার মধ্য দিয়ে।

সিস্টার পিরিস বলেন, অনেক নারী বন্দি ভাঙা পরিবার, একাকীত্ব, মানসিক আঘাত ভুল সিদ্ধান্তের কারণে মাদকাসক্ত হয়ে পড়েছেন। তবে প্রার্থনা, পবিত্র শাস্ত্রের আলোচনায় এবং ব্যক্তিগত আলোচনায় তাদের নতুন করে উপলব্ধি করায় যে, তারা কেবল অতীতের ভুল নয়, বরং ঈশ্বরের প্রিয় সন্তান।

উল্লেখ্য এই সেবাকর্ম শুধু কারাগারের মধ্যেই সীমাবদ্ধ নয়। সিস্টাররা বন্দিদের পরিবার পরিদর্শন, পুনর্মিলনে সহায়তা এবং তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থাতেও সহযোগিতা করেন। তবে মুক্তির পর সামাজিক অবহেলা, কর্মসংস্থানের অভাব সামাজিক কলঙ্ক তাদের পুনর্বাসনকে কঠিন করে তোলে।

ক্যান্ডি ডায়োসিসের কারাগার চ্যাপলিন ফাদার জন স্টিফেন বলেন, নিয়মিত প্রার্থনা সাক্রামেন্টের মাধ্যমে অনেক বন্দির জীবনে সত্যিকারের পরিবর্তন এসেছে। তাঁর ভাষায়, "ঈশ্বরের করুণার বাইরে কেউ নয়।"

সিস্টার পিরিসের মতে, মাদকাসক্তি মোকাবিলায় সরকার, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাঁর বিশ্বাস, প্রতিটি প্রার্থনা, প্রতিটি সহচর্য এবং পুনরুদ্ধার হওয়া প্রতিটি সম্পর্কই আসক্তি থেকে সুস্থতা, প্রত্যাখ্যান থেকে গ্রহণযোগ্যতা এবং হতাশা থেকে আশার পথে একটি সেতু নির্মাণ করে। - আরভিএ সংবাদ

 

Bengali pop up image