মিজেরিওরের আহ্বান: দরিদ্র ও জলবায়ুর সুরক্ষায় মণ্ডলীতে প্রাবক্তিক বাণী ঘোষনায় বেগবান হতে হবে

ফাদার ড. আন্দ্রেয়াস ফ্রিক বলেন, আজকের বিশ্বে বসবাসযোগ্য থাকতে হলে এশিয়ার মণ্ডলীকে দরিদ্র, অভিবাসী এবং জলবায়ু সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে আরও শক্তিশালী প্রাবক্তিক কণ্ঠ হতে হবে।

এফএবিসির ১২তম প্লেনারি অ্যাসেম্বলিতে মিজেরিওরের মহাপরিচালক ফাদার . আন্দ্রেয়াস ফ্রিক বলেন, আজকের বিশ্বে বসবাসযোগ্য থাকতে হলে এশিয়ার মণ্ডলীকে দরিদ্র, অভিবাসী এবং জলবায়ু সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে আরও শক্তিশালী প্রাবক্তিক কণ্ঠ হতে হবে।

তিনি বলেন, মণ্ডলীর ক্রিয়াকর্ম শুধু অভ্যন্তরীণ নবায়নের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ন্যায়বিচার, শান্তি এবং সৃষ্টিজগতের সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করাও এর অন্যতম দায়িত্ব।

মিজেরিওরের কাজ তুলে ধরে তিনি জানান, সংস্থাটি বর্তমানে ৮৩টি দেশে প্রায় ,০০০ উন্নয়ন প্রকল্প পরিচালনা করছে এবং ,৬০০-এর বেশি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে, যার মধ্যে এশিয়ার বহু ধর্শপ্রদেশ ধর্মপল্লীতে অনেক প্রতিষ্ঠান রয়েছে।

তিনি জলবায়ু সুরক্ষায় বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, পরিবেশ ধ্বংস, দারিদ্র্য, অভিবাসন, প্রাকৃতিক সম্পদ নিয়ে সংঘাত এবং সামাজিক বৈষম্য পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তিনি ২০১১ সাল থেকে পরিবেশগত বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার জন্য এফএবিসির প্রশংসা করেন।

ফাদার ফ্রিক আরও বলেন, সিনোডাল মণ্ডলী গড়ে তুলতে নারী, তরুণ সাধারণ বিশ্বাসীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য মর্যাদাপূর্ণ নিরাপদ পরিবেশ সৃষ্টি করা জরুরি।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দরিদ্রদের পাশে দাঁড়ানো, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সৃষ্টিজগতের সুরক্ষায় একসঙ্গে পথচলা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, প্রকৃত সিনোডাল নবায়ন তখনই বাস্তব হবে, যখন মণ্ডলী দুর্বল প্রান্তিক মানুষের পাশে থেকে ন্যায়, শান্তি এবং সৃষ্টিজগতের অখণ্ডতার পক্ষে দৃঢ় সাক্ষ্য বহন করবে। - আরভিএ সংবাদ।

Bengali pop up image