সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার রাঘবপুর ক্যাম্পাসে আইকাফ রাজ্য শিবির ২০২৬

সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার রাঘবপুর ক্যাম্পাস আইকাফ রাজ্য শিবির ২০২৬:

পশ্চিমবঙ্গ আইকাফ (AICUF) রাজ্য দলের উদ্যোগে ২২–২৫ অক্টোবর, ২০২৬ সেন্ট জেভিয়ার্স কলেজের রাঘবপুর ক্যাম্পাসে আইকাফ রাজ্য শিবির ২০২৬ আয়োজিত হয়। শিবিরের সূচনা হয় নিবন্ধন, স্বাগত বক্তব্য এবং পরিচিতিমূলক কার্যক্রমের মাধ্যমে। রাজ্য উপদেষ্টা ফাদার এম এস অ্যারোকিয়াসামি এস জে এবং রাঘবপুর ক্যাম্পাসের সমন্বয়কারী অধ্যাপিকা মৌমিতা নাথের উপস্থিত ছিলেন। শিবিরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়।

শিবিরের উদ্বোধন করেন রেভারেন্ড ড. ফাদার জনসন পাড়িয়ারা, এসজে। চার দিনব্যাপী এই শিবিরে সামাজিক সচেতনতা, ব্যক্তিত্ব বিকাশ, আর্থিক সাক্ষরতা, মানবাধিকার, গণমাধ্যম এবং নেতৃত্ব বিকাশের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিভিন্ন কর্মশালা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত এই অনুষ্ঠানে প্রধান পরামর্শদাতা ছিলেন - অসিত দাস : সামাজিক সচেতনতা সৃষ্টিতে শিল্পের ভূমিকা।

- ফাদার রাকেশ এস জে : ব্যক্তিত্ব বিকাশ।

- আর্থিক সচেতনতা অধিবেশন: শেয়ার বাজার, SEBI-র নিয়মকানুন এবং আর্থিক প্রতারণা প্রতিরোধ।

- রেভারেন্ড ফাদার জুলিয়েন এস জে : সামাজিক সচেতনতার জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ।

- সিস্টার ক্যামি : মানব পাচার, অর্থনৈতিক শোষণ এবং আইনি সুরক্ষা।

- রেভারেন্ড ফাদার জো কুট্টিনাল: অবচেতন মন ও আচরণগত বিকাশ।

- ফাদার ডেভিড: নেতৃত্ব বিকাশ ও সহজাত নেতৃত্বের গুণাবলি।

এছাড়াও, ধ্যান, প্রাণায়াম, ট্যালেন্ট হান্ট, আত্মপর্যালোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিবিরের সমাপ্তি ঘটে ফাদার ডেভিডের নেতৃত্ব প্রশিক্ষণ অধিবেশন এবং আইকাফ রাজ্য দলের সদস্যদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে।

সামগ্রিকভাবে, এই শিবির তরুণদের ব্যক্তিত্ব বিকাশ, নেতৃত্বের দক্ষতা, সামাজিক সচেতনতা, সৃজনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রতিবেদন - সৌম্য প্রামানিক

Bengali pop up image