আসন্ন এফএবিসি পূর্ণাঙ্গ অধিবেশনে ভারতীয় যাজকের আহ্বান: মণ্ডলীতে নারীদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করুন
ইন্দোনেশিয়ার জাকার্তায় চলতি ২০ থেকে ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, অনুষ্ঠিতব্য এশিয়ার বিশপ সম্মেলন ফেডারেশন (এফএবিসি)-এর দ্বাদশ পূর্ণাঙ্গ অধিবেশনকে সামনে রেখে ভারতের জেসুইট ফাদার সেড্রিক প্রকাশ, এসজে এশিয়ার বিশপদের প্রতি মণ্ডলীতে নারীদের ন্যায্য মর্যাদা ও নেতৃত্বের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
রেডিও ভেরিতাস এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিনোডাল রূপান্তর কেবল কাঠামোগত পরিবর্তন নয়,বরং সুসমাচারের আলোকে আলোকিত হয়ে আত্মসমালোচনা, অন্যের কথা মন দিয়ে শ্রবণ, সঠিক বিচার-বিবেচনাবোধ এবং পরিবর্তনকে গ্রহণ করার আন্তরিক মানসিকতা। তিনি বলেন, "মণ্ডলী যদি সত্যিই সিনোডাল হতে চায়, তবে তাকে আত্মমূল্যায়ন করতে হবে এবং মণ্ডলীতে নারীদের প্রাপ্য স্থান নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের পুরুষতান্ত্রিক মানসিকতা দূর করতে হবে।"

ফাদার প্রকাশ আরও বলেন, মণ্ডলীকে দরিদ্রও অভাবী মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, সাধারণ খ্রিস্টভক্তদের অংশগ্রহণ বাড়াতে হবে, আন্তঃধর্মীয় সংলাপ জোরদার করতে হবে এবং অবিচার, শোষণ, সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সঠিক সিধান্ত নিতে হবে। তিনি আরো বলেন, যাজকতান্ত্রিক মানসিকতা পরিহার করে সকলের অংশগ্রহণ নিশ্চিত করলেই প্রকৃত সিনোডাল মণ্ডলী গড়ে উঠবে।
তিনি পোপ ফ্রান্সিসের বক্তব্য উদ্ধৃত করে বলেন, "সিনোডালিটি মানে একসঙ্গে পথচলা, পবিত্র আত্মার আহ্বান শোনা এবং বিনয়ের সঙ্গে পরিবর্তনকে গ্রহণ করা।" পাশাপাশি তিনি পোপ লিও চতুর্দশের শিক্ষার আলোকে মণ্ডলীর মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও যৌথ দায়িত্ববোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী এই এফএবিসি পূর্ণাঙ্গ অধিবেশনে এশিয়ার বিভিন্ন দেশের বিশপরা মণ্ডলীর ঐক্য, অংশগ্রহণ ও মিশন আরও শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় মণ্ডলীর সামাজিক, সাংস্কৃতিক ও পালকীয় চ্যালেঞ্জ মোকাবেলার উপায় সমূহ নিয়ে আলোচনা করবেন। - আরভিএ সংবাদ।