পেন্টেকস্ট ভিজিলে পোপ লিও ঐক্য ও সমন্বয়ের আহ্বান জানিয়েছেন

৭ জুন, ২০২৫, শনিবার সেন্ট পিটার্স স্কোয়ারে পেন্টেকস্ট তথা পঞ্চাশত্তমী প্রার্থনা জাগরণের সময় পোপ লিও চতুর্দশ বিশ্বস্তদের অভ্যর্থনা জানাচ্ছেন। (ছবি: সিএনএ এশিয়াফ্রিকা)

শনিবার সন্ধ্যায় ১০০ টিরও বেশি দেশ থেকে ৭০,০০০ এরও বেশি তীর্থযাত্রী সেন্ট পিটার্স স্কোয়ারে পেন্টেকস্ট  ভিজিল তথা পঞ্চাশত্তমীর প্রার্থনা জাগরণের জন্য জড়ো হন, যা যাজকীয় প্রবর্তন, সমিতি এবং নতুন সম্প্রদায়ের জয়ন্তীর একটি আকর্ষণীয় অনুষ্ঠান।

পোপ লিও গান, প্রার্থনা এবং সাক্ষীদের সাক্ষ্যদানের মাধ্যমে প্রাক-জাগরণ উদযাপনের পর বাণী পাঠ  উপাসনায় নেতৃত্ব দেন। তাঁর ধর্মোপদেশে, তিনি পবিত্র আত্মাকে উপহার হিসেবে পাওয়া মহা মিলনতথা ঐক্যের বিষয়টির উপর জোর দিয়েছিলেন, সেন্ট পিটার্স স্কয়ারকে "খ্রীষ্টমণ্ডলীর সম্প্রীতির এক দুর্দান্ত প্রকাশ" বলে অভিহিত করেছিলেন।

সিনোডালিটির কথা চিন্তা করে, পোপ এটিকে পবিত্র ত্রিত্বের মধ্যে প্রোথিত একটি যাত্রা হিসাবে বর্ণনা করেছেন, যা আমাদেরকে সমগ্র মানবতার সাথে  পথ চলতে আকৃষ্ট করে। " পবিত্র আত্মা আমাদের সহিংসতা এবং বিভাজন থেকে দূরে নিয়ে যায় এবং আমাদেরকে একই  পথের তীর্থযাত্রী হিসেবে বাঁচতে শেখায়। প্রত্যেকে শুধু নিজের জন্য নয়, বরং একসাথে সকলের কথা ভেবে সম্মিলিত ভাবে চলার কথাই", তিনি বলেন।

তিনি বিশ্বাসীদের মনে করিয়ে দিয়েছিলেন যে ঈশ্বরের উদ্দেশ্য হল সকল মানুষ ঐক্যের মধ্যে বাস করবে কারণ খ্রীষ্টমণ্ডলীর  সিনোডাল পথ এই ঐশ্বরিক উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

ধর্মপ্রচারের বিষয়ে, পোপ লিও স্পষ্ট করে বলেন যে এটি ক্ষমতা বা কৌশলে স্বার্থ সিদ্ধির বিষয় নয়, বরং "ঈশ্বরের রাজ্য দ্বারা রূপান্তরিত জীবন থেকে উদ্ভূত অনুগ্রহ লাভ "তিনি সংগঠনগুলিকে তাদের স্থানীয় গির্জা এবং প্যারিশের কাছাকাছি থাকতে উৎসাহিত করেন। বিশপ এবং বৃহত্তর  খ্রীষ্টমণ্ডলী বা সম্প্রদায়ের সাথে সহযোগিতা করার  বিষয়ে জোর দেন। 

"যখন আমরা একসাথে পবিত্র আত্মার আনুগত্য স্বীকার করব," পোপ বলেন, "আমাদের সময়ের চ্যালেঞ্জ বা সমস্যাগুলি কম উদ্বেগজনক হবে, ভবিষ্যৎ আরও বিচক্ষণ, উজ্জ্বল স্পষ্ট হবে।" - আরভিএ ইংরেজি ওয়েবসাইট থেকে অনুলিখনে চন্দনা রোজারিও।

Bengali pop up image