ভারতীয় যাজক ভিক্টর বিজয় লোবো SIGNIS এশিয়ার ২০২৬-২০৩০ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত
সাইগন, ২৬শে অক্টোবর, ২০২৬: ভারতীয় যাজক ফাদার ভিক্টর বিজয় লোবো(২০২৬-২০৩০ )চার বছরের জন্য SIGNIS এশিয়ার সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। নতুন নেতৃত্ব আঞ্চলিক সহযোগিতা জোরদার করা, ডিজিটাল গঠনকে উৎসাহিত করা এবং অন্তর্ভুক্তিমূলক পরিচালনা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে।
নির্বাচনটি সোমবার ভিয়েতনামের সাইগনে অবস্থিত আর্চডায়োসেসান পাস্টোরাল সেন্টারে অনুষ্ঠিত হয়, যেখানে SIGNIS এশিয়ার ১৪টি সদস্য দেশের মধ্যে ১২টি দেশের প্রতিনিধিরা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।
ফিলিপাইনের পাই মাবান্তা-ফেনোমেনো সহ-সভাপতি, কম্বোডিয়ার কাগনা কেও সম্পাদক এবং দক্ষিণ কোরিয়ার পল চ্যান নামগুং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। ভিয়েতনামের কুক ডেইজি ফাম এবং বাংলাদেশের ফাদার নিখিল গোমেজ বোর্ড সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, অন্যদিকে পাকিস্তানের ফাদার কায়সার ফিরোজ OFM Cap স্ট্যান্ড-ইন প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনটি তিন সদস্যের একটি কমিটি দ্বারা পরিচালিত হয়, যার মধ্যে ছিলেন ফিলিপাইনের বার্নার্ড, ইন্দোনেশিয়ার উইডি এবং মালয়েশিয়ার অ্যাডেলিন।
নির্বাচনের পর ফাদার লোবো, তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরে । আরও সংযুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত SIGNIS এশিয়ার আহ্বান জানান। সদস্য দেশগুলির মধ্যে আরও দৃঢ় সহযোগিতা, পেশাদার গঠন এবং সিদ্ধান্ত গ্রহণে বৃহত্তর অংশগ্রহণের উপর জোর দেন।
তিনি বলেন, সদস্য সংস্থাগুলির উচিত অভিজ্ঞতা, সম্পদ এবং দক্ষতা ভাগ করে নিয়ে তাদের সম্পর্ক আরও দৃঢ় করা।
ফাদার লোবো দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিগত পরিবেশে চলার জন্য যুবক এবং মিডিয়া পেশাজীবীদের প্রস্তুত করার গুরুত্বও তুলে ধরেন।
পরিচালনার ক্ষেত্রে, তিনি সাধারণ পেশাজীবী, নারী এবং তরুণ যোগাযোগকারীদের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের আরও সুযোগ তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দেন।
বিদায়ী বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফাদার লোবো তাদের অবদানকে স্বীকার করেন এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও ভাগ করা দায়িত্বের মাধ্যমে সংস্থার মিশনকে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।
ফাদার লোবোর নির্বাচন SIGNIS এশিয়ার জন্য একটি নতুন চার বছরের মেয়াদের সূচনা করল, যা ওয়ার্ল্ড ক্যাথলিক অ্যাসোসিয়েশন ফর কমিউনিকেশনের আঞ্চলিক নেটওয়ার্ক। সূত্র: ক্যাথলিক কানেক্ট। অনুলিখন – চন্দনা রোজারিও।
