ইকুয়েডরে খ্রীষ্টযাগ চলাকালীন ক্রুশ পড়ে ক্যাথলিক যাজকের মৃত্যু

ইকুয়েডরের রেভা. ফাদার প্যাট্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারি

ইকুয়েডরের গুয়াকিলের ক্যাথলিক যাজক রেভা. ফাদার প্যাট্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারি, শনিবার ১৭ই অক্টোবর ২০২৬, খ্রীষ্টযাগ উদযাপন করার সময় একটি বড় ক্রুশ হঠাৎ তাঁর উপর পড়ে যাওয়ায় মৃত্যুবরণ করেছেন।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটে গির্জার প্রার্থনা সভার লাইভস্ট্রিম চলাকালীন, যেখানে দেখা যায় যাজক বিশ্বাসীদের উদ্দেশ্যে কথা বলছিলেন, ঠিক তখনই ভারী ক্রুশটি অপ্রত্যাশিতভাবে তাঁর উপর ভেঙে পড়ে।

ফাদার মোলিনারি আওয়ার লেডি অফ পারপেচুয়াল হেল্প চার্চের প্যারিশ যাজক হিসাবে দায়িত্ব পালন করছিলেন, যা পারপেতুও সোকোরো নামেও পরিচিত।

গুয়াকিলের আর্চডায়োসিস রবিবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং এই যাজকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

আর্চডায়োসিস তাদের শ্রদ্ধাঞ্জলিতে বলেছে, তিনি "পিতার গৃহে তাঁর উপস্থিতি ও মহিমায় আনন্দ করার জন্য যাত্রা করেছেন," এবং ঈশ্বর যেন তাঁকে চিরশান্তি দান করেন ।

এটি একটি হৃদয়বিদারক ক্ষতি, যা অনেক মানুষকে হতবাক করে দিয়েছে।

তাঁর আত্মা  অনন্ত শান্তিতে বিশ্রাম নিক। আমেন। সূত্র: ক্যাথলিক নিউজ। অনুলিখন – চন্দনা রোজারিও।

Tags
Bengali pop up image