রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় তেজে প্রার্থনার অনুকরণে ক্রুশের আরাধনা

রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় তেজে প্রার্থনার অনুকরণে ক্রুশের আরাধনা

বিগত ২৭ শে মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ, রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় পালকীয় পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হলো তেজে প্রার্থনার অনুকরণে পবিত্র ক্রুশের আরাধনা।

খ্রীস্টীয় ক্যাথলিক মন্ডলীতে তপস্যাকালের ছয়টি শুক্রবার সাধারণ ক্রুশের পথ পালন করা হয়ে থাকে এবং পুণ্য শুক্রবারে অর্থাৎ মহা শুক্রবারে পালন করা হয় প্রভু যীশুর মৃত্যুবরণের স্মরণানুষ্ঠান। “যে ক্রুশের কাছে যায়, সে অনন্ত জীবন পায়” খ্রিষ্টীয় সংগীতের এই লাইনটিকে আশ্রয় ক’রে খ্রিষ্টভক্তগণ তাদের শ্রদ্ধা, ভক্তি ও ভালবাসা পবিত্র ক্রুশের তলে নিবেদন করে

মহাসপ্তাহ এই বিশেষ মুহূর্তে খ্রীষ্টভক্তগণ নিজেদের প্রস্তুত করার জন্য ষষ্ঠ শুক্রবারে নিষ্ঠার সাথে পালন করেন তেজে প্রার্থনা অনুকরণে ক্রুশের আরাধনা। পবিত্র ক্রশকে সামনে রেখে এবং সম্পূর্ণ সমর্পণ এবং ধ্যান প্রার্থনার মধ্যে দিয়ে এই বিশেষ ক্রুশের পথ অনুষ্ঠিত হয়। যেখানে প্রত্যেক খ্রীষ্টভক্ত প্রভু যীশুর যন্ত্রণাভোগের বেদনাকে তাদের অন্তরে ধারণ  করলেন।

ক্রুশের পথ শেষে পবিত্র ক্রুশ থেকে প্রভু যীশুকে বেদি তলে রাখা হয়। সেখানে প্রথমে পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্প এস.জে  এরপর সিস্টারগণ এবং সকল খ্রীষ্টভক্ত একে একে তাদের শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী অনুপ গায়েন মহাশয় ও রাঘবপুর পালকীয় পরিষদ।

প্রতিবেদন - তন্ময় মন্ডল

Bengali pop up image