রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় শোভাযাত্রার মাধ্যমে তালপত্র রবিবার উদযাপন

রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় শোভাযাত্রার মাধ্যমে তালপত্র রবিবার উদযাপন

গত ২৯ শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ বারুইপুর ধর্মপ্রদেশের অন্তর্গত রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় শোভাযাত্রার মাধ্যমে তালপত্র রবিবার পালন করা হল।

উক্ত এই দিন সকাল ৬:৩০ মিনিটে ঝাঁঝরা হাই স্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার মাধ্যমে সেন্ট পল’স হাই স্কুলে পৌঁছান হয়। পবিত্র বাইবেল থেকে পাঠ করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার যোসেফ টপ্পো এস জে। এরপর খেজুর পাতাগুলিতে পবিত্র জল সিঞ্চনের মাধ্যমে আশীর্বাদ করা হয়।

রাঘবপুর ধর্মপল্লীর অগণিত খ্রীষ্টভক্তগণ কীর্তন সহযোগে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

গির্জা প্রাঙ্গনে পবিত্র উপাসনা আরম্ভ হয়। প্রথমেই ধর্মপত্র ও মঙ্গল সমাচার পাঠ করা হয় এরপর প্রভু যীশুর যন্ত্রণাভোগ কাহিনী পালপুরোহিত ও  ধর্মপল্লীর সদস্য সদস্যাদের পরিচালনায়  উপস্থাপন করা হয়।

ফাদার যোসেফ টোপ্প এস.জে তাঁর উপদেশে চলমান যুদ্ধ বিরতি   বিশ্ব শান্তির কথা তুলে ধরেন সেই সাথে এই পুণ্য সপ্তাহে স্বার্থ ত্যাগ ও প্রায়শ্চিত্ত   করার আহ্বান জানান

এই দিন গির্জা প্রাঙ্গনে অগণিত খ্রীষ্টভক্ত অনুতাপ, প্রায়শ্চিত্ত ও প্রার্থনার মধ্যে দিয়ে যীশুর যন্ত্রনা ভোগ স্মরণ করেন এবং পুনরুত্থিত যীশুকে গ্রহণ করার জন্য নিজেদের প্রস্তুত করেন।

প্রতিবেদন -তন্ময় মন্ডল