কলকাতার অক্সিলিয়াম ধর্মপল্লীতে পিতৃ দিবস উদযাপন
গত ২১ জুলাই ২০২৬, কলকাতার গোবরা অক্সিলিয়াম ধর্মপল্লীতে মহা সমারোহে পিতা দিবস উদযাপিত হল।
প্যারিশের সকল পিতাদের উদ্দেশ্যে বিকাল ৩ টায় বিশেষ খ্রীষ্টযাগের আয়োজন করা হয়। খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ফাদার তুষার গোমেস।
খ্রীষ্টযাগের সূচনায় ফাদার তুষার আন্তর্জাতিক ' ফাদার্স ডে' তথা পিতৃদিবস পালনের ইতিহাস তুলে ধরেন। হোমিলিতে তিনি সংসার জীবনে পিতাদের ভূমিকার ও আত্মত্যাগের উদাহরণ তুলে ধরেন ও একই সঙ্গে স্বামী সন্তান হিসেবে তাদের দায়িত্ব স্সরণ করান। পিতা এই খ্রীষ্টযাগে উপস্থিত থাকার জন্য তিনি সকলকে শুভেচ্ছা জানান।
খ্রীষ্টযাগের শেষে সকলকে বেদীর কাছে মোমবাতি জ্বালিয়ে এগিয়ে আসতে বলেন । ফাদার র তুষার পবিত্র জল সিঞ্চন করে বিশেষ আশীর্বাদ প্রদান করেন ।
খ্রীষ্টযাগের মাহাত্ম্য ওই দিন খ্রীষ্টযাগে বাবারাই গান পরিবেশন করেন। পরিচালনা করেন বাবলু মণ্ডল, দিলীপ মজুমদার ও সুনীল কেরকেট্টা।
অনুষ্ঠান শেষ হতেই গির্জার প্রাঙ্গনে সকলে জলপানে মিলিত হন। প্রতিবেদন – চন্দনা রোজারিও।
