বর্তমান ডিজিটাল জগতে যিশুর ভালোবাসা পৌঁছে দেওয়ার আহ্বান FABC সভাপতির

গত ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ ,প্রথমবারের মতো এশিয়ান ক্যাথলিক ডিজিটাল মিশনারি অ্যাসেম্বলিতে এক ভিডিও বার্তায় (FABC)-এর সভাপতি কার্ডিনাল ফিলিপে নেরি ফেরাঁও বলেন, মিডিয়া অনুসারী, লাইক বা জনপ্রিয়তা অর্জনের জন্য নয়; বরং খ্রিস্টের সুসমাচার প্রচার, মানুষের সেবা এবং মিলনের সেতুবন্ধন গড়ে তুলতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে।

ফিলিপাইনের কেজন সিটিতে রেডিও ভেরিতাস এশিয়ার (RVA) প্রধান শাখায় আয়োজিত অ্যাসেম্বলিতে এশিয়ার বিভিন্ন দেশ থেকে শতাধিক ক্যাথলিক ডিজিটাল যোগাযোগকর্মী মিশনারি অংশ নিচ্ছেন।

 ১০ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ,পর্যন্ত আয়োজিত  অ্যাসেম্বলির প্রতিপাদ্য  “উদ্যোক্তা থেকে সাক্ষী: এশিয়ায় ডিজিটাল মিশনের জন্য সিনোডাল পথ।

কার্ডিনাল ফেরাঁও তার এক ভিডিও র্বাতায় বলেন, ডিজিটাল জগৎ আজ নতুন এক মিশনক্ষেত্র, যেখানে মানুষ সম্পর্ক গড়ে, জীবনের অর্থ খোঁজে এবং নানা প্রশ্নের মুখোমুখি হয়। তাই ডিজিটাল মিশনারিদের খ্রিস্টের হৃদয় নিয়ে এই জগতে প্রবেশ করতে হবে।

তিনি আরও বলেন, সিনোডালিটির চেতনায় ডিজিটাল মিশনারিদের কথা বলার আগে শুনতে, বিচার করার আগে বুঝতে এবং পরামর্শ দেওয়ার আগে মানুষের পাশে থাকতে হবে। ডিজিটাল মাধ্যমকে এমন একটি স্থান হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে মানুষ বিশেষ করে তরুণ, একাকী বিশ্বাসের পথযাত্রী ব্যক্তিরা নিজেদের মূল্যবান মনে করেন।

উল্লেখ্য এই অ্যাসেম্বলিটি FABC-এর সামাজিক যোগাযোগ কার্যালয় (FABC-OSC) RVA- যৌথভাবে ভ্যাটিকানের যোগাযোগ বিষয়ক ডিকাস্টেরির Fully Present Network-এর সহযোগিতায় আয়োজন করা হয়েছে।  - আরভিএ সংবাদ।

 

Bengali pop up image