বারুইপুর ধর্মপ্রদেশে নির্বাচিত হলো নতুন ডায়োসেশন এক্সিকিউটিভ কমিটির সদস্য

বারুইপুর ধর্মপ্রদেশে নির্বাচিত হলো নতুন ডায়োসেশন এক্সিকিউটিভ কমিটির সদস্য

গত ১৪ জুন ২০২৬ তারিখে বারুইপুরের দিশারী প্যাস্টোরাল সেন্টারে নতুন ডায়োসেশন এক্সিকিউটিভ কমিটির(DEXCO )নির্বাচন অনুষ্ঠিত হল। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নতুন নেতৃত্ব গঠন এবং যুব সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তোলা।

অনুষ্ঠানের সূচনায় বারুইপুর ধর্মপ্রদেশের ইয়ুথ ডিরেক্টর শ্রদ্ধেয় ফাদার সঞ্জয় মিন্জ উদ্বোধনী প্রার্থনা পরিচালনা করেন এবং উপস্থিত সকলকে স্বাগত জানান। এরপর শ্রদ্ধেয় ফাদার রমেন পৈলান আগত যুব প্রতিনিধিদের উদ্দেশ্যে নেতৃত্ব বিষয়ক একটি গুরুত্বপূর্ণ অধিবেশন পরিচালনা করেন, যেখানে একজন আদর্শ নেতার গুণাবলি ও দায়িত্ব সম্পর্কে আলোকপাত করা হয়।

পরবর্তীতে শ্রী অরিত্র সেন নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন এবং নির্বাচন পদ্ধতি ও নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর ধর্মপ্রদেশের শ্রদ্ধেয় বিশপ মহাশয় শ্যামল বোস, ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার কনৌজ রায়, চ্যান্সেলর শ্রদ্ধেয় ফাদার গৌতম নস্কর এবং ইয়ুথ মহিলা অ্যানিমেটর শ্রীমতি পলিনা গোমস।

সবশেষে ইয়ুথ ডিরেক্টর শ্রদ্ধেয় ফাদার সঞ্জয় মিন্জের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়। এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত নতুন নেতৃত্ব বারুইপুর ধর্মপ্রদেশের যুব সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে বলে প্রত্যেকে আশাবাদী।

বারুইপুর ধর্মপ্রদেশ

ইয়ুথ সাধারণ সম্পাদক

জুলি মন্ডল