বারুইপুর ধর্মপ্রদেশের মরাপাই ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ডায়োসেশন এক্সিকিউটিভ কমিটির ওরিয়েন্টেশন প্রোগ্রাম

বারুইপুর ধর্মপ্রদেশের মরাপাই ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ডায়োসেশন এক্সিকিউটিভ কমিটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম

বিগত ১২ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, বারুইপুর ধর্মপ্রদেশের অন্তর্গত মরাপাই ধর্মপল্লীতে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। মরাপাই ধর্মপল্লীর বিভিন্ন সাবস্টেশন থেকে বহু যুবক-যুবতী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে বারুইপুর ধর্মপ্রদেশিক যুব পরিষদ।

অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত সকল পুরোহিত এবং নবনির্বাচিত ডায়োসেশন এক্সিকিউটিভ কমিটি  (DEXCO) সদস্যদের সংবর্ধনার মাধ্যমে। এরপর মরাপাই ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার হিমাংশু পতি উপস্থিত যুবসমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

তিনি তাঁর উপদেশে বাস্তব জীবনে কীভাবে একজন আদর্শ ভারতীয় বাঙালি খ্রিষ্টান যুবক-যুবতী রূপে নিজেদের গড়ে তোলা যায়, খ্রীষ্টীয় মূল্যবোধকে জীবনে ধারণ করা যায় এবং মন্ডলী ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়া যায়, সেই বিষয়ে অনুপ্রেরণামূলক ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করেন।

এরপর নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন সাবস্টেশন থেকে আগত যুবক-যুবতীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। নৃত্য প্রতিযোগিতার পর বিভিন্ন আনন্দময় খেলার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ, ভ্রাতৃত্ব ও ঐক্যের পরিবেশ গড়ে ওঠে।

সবশেষে সকল অংশগ্রহণকারী একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। মধ্যাহ্নভোজের মাধ্যমে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়। নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণার মধ্য দিয়ে একটি সফল ও আনন্দময় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রতিবেদন - সৌম্য প্রামানিক

Bengali pop up image