ডন বস্কো মিরপাড়া, হাওড়া জেলায় উদযাপিত হল বস্কো জয়ন্তী ২০২৬
যুব বন্ধু সাধু জন বস্কোর সম্মানে মিরপাড়া যুব বৃন্দ এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করেছিল। উদযাপন অনুষ্ঠিত হয় রবিবার, ৩০শে আগস্ট ২০২৬, ডন বস্কো মিরপাড়া, হাওড়া জেলায় - যেখানে একত্রিত হয়েছিল সমগ্র স্যালেসিয়ান পরিবার।
ডন বস্কোর মূর্তির সামনে শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনার মধ্য দিয়ে দিনের সূচনা হয়, তারপর মার্চ পাস্ট ও পতাকা উত্তোলন করা হয়।
এরপর ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাগত নৃত্য, স্কাউটদের দৃষ্টিনন্দন পিরামিড প্রদর্শনী, সম্বর্ধনা জ্ঞাপন এবং প্রাক্তন ছাত্রদের আনন্দময় সম্মিলনি, সব মিলিয়ে জম জমাট উৎসব।
উৎসবের ধারা অব্যাহত থাকে প্রাক্তন ছাত্রদের প্রাদেশিক পরিষদ সভা, প্রীতি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে।
সবশেষে পুরস্কার বিতরণী এবং এক জমকালো সমাপ্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠান শেষ হয়।
সৌহার্দ, ভ্রাতৃত্ব ও প্রেমের বন্ধনে ডন বস্কো পরিবারের প্রজন্ম থেকে প্রজন্মকে এক সূত্রে গাঁথার লক্ষ্যে এ ধরনের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেদন – চন্দনা রোজারিও।
