সাধ্বী মনিকার পর্ব উদযাপিত কলকাতার সেন্ট জনস্ গির্জায়

কলকাতার, সেন্ট জনস্ চার্চের মহিলা কমিশন আনন্দের সঙ্গে সাধ্বী মনিকার পর্ব উদযাপন করেছে।

পবিত্র খ্রীষ্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে তার সমাপ্তি ঘটে। সন্ধ্যার প্রধান আকর্ষণ ছিল সাধ্বী মনিকা ও তাঁর পুত্র সাধু অগাস্টিনের জীবন অবলম্বনে একটি হাস্য-নাট্য, যা পরিবেশন করে প্যারিশের যুবক-যুবতীরা ও মহিলা কমিশনের কয়েকজন সদস্য।

সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও ছিল মহিলা কমিশনের এক সদস্যার কণ্ঠে একটি সুমধুর গান এবং যুব দলের সভাপতি মিস সিমরন দাসের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা।

এরপর মহিলা কমিশনের অধিকাংশ সদস্যের অংশগ্রহণে এক বর্ণাঢ্য ফ্যাশন শো অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।

সবশেষে সুস্বাদু প্রীতিভোজ ও আনন্দঘন মিলনের মধ্য দিয়ে এই স্মরণীয় সন্ধ্যার সমাপ্তি ঘটে। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags
Bengali pop up image