জয়পুরহাট ধর্মপ্রদেশের কৃষ্ণবল্লব ধর্মপল্লীতে পালিত হলো বিশ্ব পরিবার দিবস

কৃষ্ণবল্লব ধর্মপল্লীতে পালিত হলো বিশ্ব পরিবার দিবস

গত ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ, জয়পুরহাট ধর্মপ্রদেশের অন্তর্গত কৃষ্ণবল্লব ধর্মপল্লীর আয়োজনে এবং ধর্মপ্রদেশীয় পরিবার জীবন পরিষদের আর্থিক সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবার দিবস।

এই বিশ্ব পরিবার দিবস উদযাপন সচেতনতামূলক সেমিনারে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম হতে আগত প্রায় ২৫৮জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।

দিনের শুরুতে ফাদার পল কস্তা ফাদার বেলেসারিও অংশগ্রহণকারীদের উদ্দেশে খ্রিস্টিয় পরিবার গঠন পরিবার পরিচালনায় দম্পতিদের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।

ধর্মপ্রদেশীয় পরিবার পরিষদের আহ্বায়ক ফাদার প্রদীপ যোসেফ কস্তা অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, “দম্পতিগণ পরিবার জীবনে বিভিন্ন বাস্তবতায় একে অপরের সহযোগী হয়ে পথ চলে। পারিবারিক সিদ্ধান্তসমূহ যেন দুজনে মিলে গ্রহণ করে।

পরিবার পরিষদের অন্যান্য সদস্যদের মধ্য থেকে মিস্টার এবং মিসেস চন্দন রোজারিও দম্পতি, মিসেস মঞ্জু বিশ্বাস, মিসেস আলফোন্সা হেম্ব্রম এবং মিস্টার বেনেডিক্ট মুর্মু তাদের পরিবার জীবনের অভিজ্ঞতা সহভাগিতা করেন।

এছাড়াও অংশগ্রহণকারীদের মধ্যে থেকে চারজোড়া দম্পতি তাদের পরিবার জীবন-যাপনের অভিজ্ঞতা সহভাগিতা করেন।

অংশগ্রহণকারী কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, “ ধরণের সেমিনারে তারা প্রথমবার অংশগ্রহণ করছেন। ইতিপূর্বে মিশনের ধরণের সেমিনার আয়োজন করা হয়নি। তারা ধরণের সচেতনতামূলক সেমিনার আরো প্রত্যাশা করেন।

সেমিনার শেষে পাল পুরোহিত মাইকেল হাঁসদা অংশগ্রহণকারী এবং সার্বিকভাবে সহায়তাকারী ধর্মপ্রদেশীয় পরিবার জীবন পরিষদের আহ্বায়কসহ উপস্থিত সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। - ফাদার প্রদীপ যোসেফ কস্তা