মহিপাড়া সাধু আন্তনী’র ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস
গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত মহিপাড়া সাধু আন্তনীর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস।
এই দিবসের মূলসুর ছিল, “খ্রীস্টে আমরা এক, প্রেরণকর্মে ঐক্যবদ্ধ: শিশুদের আমার কাছে আসতে দাও, বাধা দিও না”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ১০১ জন শিশু এবং ১০ জন শিশু এনিমেটরগণ অংশগ্রহণ করেন।
পবিত্র খিস্টযাগ উৎসর্গ করেন ফাদার আলবার্ট ক্রুশ। পবিত্র খ্রিস্টযাগের পর শিশুদের নিয়ে বিভিন্ন শ্লোগানের মধ্য দিয়ে আনন্দ র্যালী করা হয়।
শিশুমঙ্গল দিবসের মূলসুরের উপর সহভাগিতা করেন মহিপাড়া ধর্মপল্লীর পাল- পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরী। তিনি শিশুদের প্রার্থনা ও দানের মধ্য দিয়ে প্রেরণকর্মে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করেন।
আজকের শিশুরাই মণ্ডলীর আগামী দিনের প্রেরণকর্মী হবে, তাই শিশুদের ভালো গঠন প্রদান এবং আমাদের প্রত্যেককেই শিশুদের প্রতি দায়িত্বশীল হতে হবে।
যিশু প্রত্যেক শিশুকেই অনেক ভালোবাসেন। পিতামাতা, শিক্ষক মণ্ডলী, ফাদার, সিস্টার, ও এনিমেটরগণ হলেন শিশুদের জন্য যিশুর প্রতিনিধি তাই তারা যা বলেন প্রত্যেক শিশুকেই সেটা পালন করা উচিৎ।
পবিত্র শিশুমঙ্গল দিবসে অংশগ্রহণকারী একজন শিশু তার মনের কথা ব্যক্ত করে বলেন, “আজকে আমার অনেক ভালো লাগছে কারণ আমি এই দিবসে অংশগ্রহণ করে অনেক কিছু শিখতে পেরেছি এবং অনেক আনন্দ করেছি।”
শিশুদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শিশুমঙ্গল দিবস সমাপ্ত করা হয়। - ফাদার আলবার্ট বকুল ক্রুশ