রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় সাধু যোসেফের পর্ব পালন
রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় সাধু যোসেফের পর্ব পালন
রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় মহাসমারহে পালন করা হলো সাধু যোসেফের পর্ব। খ্রিষ্টীয় ক্যাথলিক মন্ডলীতে প্রতিবছর এই পর্ব পালন করা হয় ১৯ শে মার্চ । সকাল ৬ ঘটিকায় সাধু যোসেফের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা ও খ্রীষ্টযাগের মাধ্যমে পালন করা হয় যীশুর পালক পিতা সাধু যোসেফের পর্ব।
এই পর্ব দিন উপলক্ষে রাঘবপুর ধর্মপল্লীতে ১৬ ই মার্চ থেকে ১৮ ই মার্চ তিন দিনের নবাহ প্রার্থনার এবং ১৯ মার্চ পর্ব পালন করা হয়।
নবাহের প্রথম দিনে পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্প এস.জে সাধু যোসেফের পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে মাল্যদান ও আরতি করে অনুষ্ঠানের সূচনা করেন।
১৯ শে মার্চ বৃহস্পতিবার মহা সমারহে পর্ব পালন করা হয় । উপস্থিত ছিলেন রাঘবপুর ধর্মপল্লীর মিশন সুপিরিয়র
ফাদার জনসন পাদিয়ারা এসজে, পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্প এস .জে, ফাদার ইএস যোসেফ এস.জে, ফাদার আরুল যোসেফ এস.জে ও ফাদার যোসেফ পুলিকান এস.জে মহাশয়।
তিনি তাঁর উপদেশ বলেন সাধু যোসেফ হলেন মন্ডলীতে এমন এক সাধু যাকে আমরা কোন কথা বলতে শুনিনি তবে, তিনি সর্বদা শান্ত ও স্থির ভাবে ঈশ্বরের প্রতি একনিষ্ঠ শ্রদ্ধা রেখে তাঁর কর্তব্য পালন করে গেছেন। ঠিক একইভাবে তিনি আমাদের খ্রিষ্টমণ্ডলীকেও পালন করে চলেছেন। আমাদেরও সেই একই বিশ্বাস নিয়ে ঈশ্বরের প্রতি আমাদের পূর্ণ আস্থা স্থাপন করা উচিত।
খ্রীষ্টযাগ শেষে ধর্মপল্লীর পক্ষ থেকে সাধু যোসেফের নামে নামাঙ্কিত ফাদারগণকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপর পর্ব দিন উপলক্ষ্যে খ্রীষ্টভক্তের জন্য মিষ্টিমুখের আয়োজন করা হয়। সাধু যোসেফ যেমন যীশুর পালক পিতা হয়ে একটি পরিবার গঠনে বিশেষ ভূমিকা পালন করেন সেই ভাবেই তিনি মণ্ডলীকে পালন করে চলেছেন এই বিশ্বাস নিয়েই অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রতিবেদন তন্ময় মন্ডল