পৃথিবী দিবস উপলক্ষে পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ উদয়নীর

পৃথিবী দিবস উপলক্ষে পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ উদয়নীর

বিগত ২২ এপ্রিল পৃথিবী দিবস উপলক্ষে “উদয়নী”-র উদ্যোগে বিভিন্ন জেলায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। গাছ লাগানো, প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ে তোলা, সচেতনতা বৃদ্ধি এবং স্বনির্ভর গোষ্ঠীর নারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই কর্মসূচিগুলি বাস্তবায়িত হয়।

পূর্ব বর্ধমান জেলার কালনা ১ ব্লকের খাঁপুর প্রাথমিক বিদ্যালয়, বাধাগাছি গ্রামের উত্তরপাড়া, মেমারি ১ ব্লকের ডাঙ্গাপাড়া এবং জামালপুর ব্লকের সাঁচড়া, মোহনপুর ও বসুদাহ পাড়ে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের মধ্যে আলোচনা সভার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।

হুগলি জেলার জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে পরিবেশ বিষয়ক আলোচনা এবং গাছ লাগানোর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়। বোরাগড়ি গ্রামে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা গ্রাম পরিষ্কার রাখার উদ্যোগ গ্রহণ করেন। কানুর গ্রামের মহিলারা চিত্রাঙ্কনের মাধ্যমে পৃথিবী দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং সোধপাড়া গোষ্ঠীর সদস্যাদের মধ্যেও এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ১ ব্লকের আন্ধারমানিক ও পাঁনাকুয়া পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা গাছ লাগানো, চিত্রাঙ্কন এবং আলোচনার মাধ্যমে পরিবেশ দিবস পালন করেন।

এছাড়াও, উদয়নী হেড অফিসের কর্মীবৃন্দ এই উদ্যোগে অংশগ্রহণ করে লেখা, আঁকা ও কবিতার মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা প্রদান করেন। পাশাপাশি, উদয়নী এনভায়রনমেন্ট পলিসি বাস্তবায়নের লক্ষ্যে দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।

এই বছরের পৃথিবী দিবসের থিম “Our Power, Our Planet” এই ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে বলা যায়, সম্মিলিত উদ্যোগ ও সচেতন প্রচেষ্টার মাধ্যমেই পরিবেশ রক্ষা সম্ভব।

উল্লেখিত কার্যক্রমগুলি প্রমাণ করে যে, সঠিক দিশা ও অংশগ্রহণ থাকলে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে যুক্ত করে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব।

প্রতিবেদন - পারমিতা দত্ত