বিইসি অ্যানিমেটরদের সামাজিক সংহতির আহ্বান আর্চবিশপ ভিনসেন্ট আইন্দের

আঞ্চলিক বিইসি কাউন্সিলের বার্ষিক সভা

রাঁচির আর্চবিশপ ভিনসেন্ট আইন্দ পশ্চিমবঙ্গ ও সিকিমের বেসিক একলেসিয়াল কমিউনিটি (বিইসি) অ্যানিমেটরদের তাঁদের স্থানীয় সম্প্রদায়ের মধ্যে বিভাজন দূর করে শান্তি ও পুনর্মিলন প্রচারে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

১৭ই নভেম্বর রায়গঞ্জের জীবনধারা জেসুইট রিট্রিট সেন্টারে আঞ্চলিক বিইসি কাউন্সিলের বার্ষিক সভায় আটটি ধর্মপ্রদেশের প্রায় ১০০ জন অ্যানিমেটর উপস্থিত ছিলেন।

 আর্চবিশপ অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, "সামাজিক বিভাজনের কারণগুলি চিহ্নিত করে তাদের বোঝাপড়া, ন্যায় ও সংহতি গড়ে তোলার জন্য কাজ করার আহ্বান জানান।"

কনফারেন্স অফ ক্যাথলিক বিশপস অফ ইন্ডিয়া (সিসিবিআই)-এর মহাসচিব আর্চবিশপ আইন্দ শান্তি প্রতিষ্ঠাকে খ্রীষ্টানদের জন্য ঐক্য ও একইসঙ্গে চ্যালেঞ্জ ও সুযোগ বলে বর্ণনা করেন। তিনি অ্যানিমেটরদের বর্তমান সামাজিক পরিস্থিতির প্রতি সচেতন থাকতে এবং বিভিন্ন কারণে বিভক্ত সম্প্রদায়গুলিকে একত্রিত করার দায়িত্ব উপলব্ধি করতে বলেন।

সমাজে শান্তি ও আনন্দ প্রচারে প্রজন্মের পর প্রজন্ম ধরে বিইসি অ্যানিমেটরদের অঙ্গীকারের প্রশংসা করেন তিনি।

সভায় সিস্টার ক্রিস্টিন জোসেফ এইচসি-র সেশন ছিল, শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় সেতুবন্ধনের বিভিন্ন পর্যায় পর্যালোচনা করা। তিনি স্থানীয় সম্প্রদায়কে বোঝা এবং পাড়ার মধ্যে বিভাজন সৃষ্টিকারী কারণগুলিকে চিনে নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

ভিডিও, প্রেজেন্টেশন ও দলগত আলোচনার মাধ্যমে তিনি অংশগ্রহণকারীদের পুনর্মিলন এবং মানুষের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার ব্যবহারিক উপায়গুলি অন্বেষণ করতে উৎসাহিত করেন।

সুন্দরবন থেকে সিকিম পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলের বিভিন্ন ধর্মপ্রদেশ থেকে যাজক, ধর্মবোন, সাধারণ নারী-পুরুষ ও যুবক-যুবতীরা এই সমাবেশে যোগ দেন।

দার্জিলিং ধর্মপ্রদেশের ফাদার অ্যালেক্স গুরুং বলেন, আর্চবিশপের বার্তা এবং সিস্টার ক্রিস্টিনের সেশনগুলি অংশগ্রহণকারীদের নিজ নিজ পাড়ায় সেতুবন্ধনকারী হয়ে উঠতে অনুপ্রাণিত করেছে।

কৃষ্ণনগর ধর্মপ্রদেশের ফাদার অরুল রোজারিও ন্যায় ও দয়ার মধ্যে নিহিত শান্তি প্রচারের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

অংশগ্রহণকারীরা বলেন, এই সভা শান্তি প্রচারে এবং নিজ নিজ বিইসি সম্প্রদায়ে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার ক্ষেত্রে তাঁদের অঙ্গীকারকে নবায়ন করেছে।

সভাটি বিইসি-র চেয়ারপার্সন বিশপ স্টিফেন লেপচা এবং পশ্চিমবঙ্গ ও সিকিমের বিইসি-র আঞ্চলিক সচিব ফাদার আই.পি. সার্তোর নির্দেশনায় আয়োজিত হয়। অনুলিখন – চন্দনা রোজারিও।

Tags
Bengali pop up image