রাউন্ড টেবিল ইন্ডিয়ার শিশু দিবস উদযাপন
গত ১৪ নভেম্বর ২০২৬, শিশু দিবস উপলক্ষ্যে হেরিটেজ অ্যাকাডেমির মুক্ত প্রাঙ্গনে, রাউন্ড টেবিল ইন্ডিয়ার 'তারে জামিন পার ' অনুষ্ঠান আয়োজিত হয়েছিল।কলকাতায় রাউন্ড টেবিল ইন্ডিয়ার যত অবৈতনিক স্কুল আছে,তাদের নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
সমাজে অনগ্রসর প্রায় ৩০০০ ছেল- মেয়ে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল। প্রতিপাদ্য বিষয় ছিল 'তারে জামিন পার ' অর্থাৎ সুপ্ত প্রতিভা অন্বেষণ এই লক্ষ্যেই আয়োজন।
সকাল ৮.৩০ মিনিটে রেজিস্ট্রেশন শুরু হয়। প্রত্যেক ছাত্র-ছাত্রীর হাতে একটা করে আকার কিট ,কুপন, শুকনো খাবার ও জুস তুলে দেওয়া হয়। এরপর বসে আঁকা প্রতিযোগিতা শুরু হয়।
১১ টা নাগাদ আকা শেষ হলে নিজ নিজ শিক্ষকের কাছে জমা দিতে বলা হয়। এরপর কুপন দিয়ে বিভিন্ন কাউন্টার থেকে খাবার সংগ্রহ করতে থাকে বাচ্চারা।ইডলি,মোমো,পপকর্ণ,ক্যান্ডি হরেক রকমের খাবার ছিল কাউন্টার গুলিতে।
শেষে ডাম্পিং কুপন দিয়ে লম্ফ-ঝম্ফ সেরে,কেউ কেউ উল্কি এঁকে হট্টমেলায় সামিল হয়। চলতে থাকে বাজনার তালে তালে নৃত্য। পুরস্কার বিতরণী।
রাউন্ড টেবিল ইন্ডিয়ার উদ্যোক্তাদের অন্যতম অভ্যোদয় কেডি বলেন, 'সমাজে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের মধ্যে থেকে প্রতিভা সন্ধান আমাদের লক্ষ্য।"
যাবার বেলা সকলের হাতে জলের বোতল ও ফুড প্যাকেট তুলে দেওয়া হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।
