কলকাতা মহা ধর্ম প্রদেশে অনুষ্ঠিত, অ্যাসিসির সাধু ফ্রান্সিসের পার্বনের ৮০০তম জুবিলি

গত ১২ জুলাই ২০২৬, কলকাতা মহা ধর্ম প্রদেশের, ক্যাথিড্রাল অব দ্য মোস্ট হোলি রোসারি , ( মুর্গিহাটা) ধর্মপল্লীতে সাধু ফ্রান্সিস অ্যাসিসির পার্বনের ৮০০ তম জুবিলির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল।

বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে এক যোগে এই জুবিলি অনুষ্ঠান উদযাপন করার লক্ষ্যে মুর্গিহাটা ক্যাথিড্রালে বিশেষ আয়োজন।

সকাল ৯ টায় মহা খ্রীষ্টযাগ উদযাপনের মধ্য দিয়ে এই জুবিলি অনুষ্ঠানের শুভ সূচনা হয়। খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন কলকাতা আর্চ ডায়াসিসের ডিন ফাদার গ্রেগরি মণ্টেরিও। সহকারী পুরোহিত  ছিলেন পাল পুরোহিত ফাদার ফ্রাঙ্কলিন মেনেযেস, ফাদার শ্যামল ও ফাদার প্রবাল।

উপদেশে ফাদার গ্রেগরি প্রকৃতি ‌প্রেমী সাধু ফ্রান্সিস অ্যাসিসির জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

কয়ারের সুন্দর গান পরিবেশনায় অনুষ্ঠানে  বাড়তি মাত্রা যোগ করে।

খ্রীষ্টযাগ শেষ হতে গির্জার পিছন দিকে  সাধু ফ্রান্সিস অ্যাসিসির মূর্তি স্থাপন ও আশীর্বাদ করা হয়। প্রত্যেকে আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর হলে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত বিশেষ অতিথি দের ফাদার ফ্রাঙ্কলিন স্বাগত জানান। ইতালির দূতাবাস কর্মকর্তা জানান জুবিলি নিয়ে তাদের ভাবনা, শান্তি রাণী  স্কুল, টালিগঞ্জ এফ এম সুপীরীয়র সকলকে তাদের প্যারিসে আসার নিমন্ত্রণ দেন ও শেষে প্রভিডেন্সের সুপীরীয়র সমাপ্তি প্রার্থনা করেন।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জুবিলির বিশেষত্ব ‌ তুলে ধরে তরুণ আলেক্স যা খুবই প্রাসঙ্গিক।

অনুষ্ঠানের শেষে সকলের জন্য চা ও জলযোগের  আয়োজন করা হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags
Bengali pop up image