এফ এ বি সি (FABC) পূর্ণাঙ্গ অধিবেশন জাকার্তায় শুরু: এশিয়ার মধ্যে "সিনোডাল রূপান্তর" এবং "সেতুবন্ধন"-এর আহ্বান

ফেডারেশন অফ এশিয়ান বিশপস কনফারেন্সেস -এর ১২তম পূর্ণাঙ্গ অধিবেশন।

২১ জুলাই, ২০২৬ ফেডারেশন অফ এশিয়ান বিশপস কনফারেন্সেস (FABC)-এর ১২তম পূর্ণাঙ্গ অধিবেশন গতকাল জাকার্তায় শুরু হল। এখানে এশিয়ার খ্রীষ্টমণ্ডলীকে আরও গভীরভাবে "সিনোডাল রূপান্তর"-এর মধ্য দিয়ে যেতে এবং বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও জাতির বৈচিত্র্যে ভরা এই মহাদেশে "সেতু  নির্মাণ এবং সেতু-নির্মাতা" হয়ে ওঠার জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে।

কাথলিক  কানেক্ট  সংবাদমাধ্যম  অনুসারে ২০-২৬ জুলাই ২০২৬,এই এক সপ্তাহব্যাপী সম্মেলনে FABC-এর ২টি সদস্য এপিস্কোপাল কনফারেন্স এবং খ্রীষ্টমণ্ডলী থেকে ১২০-এর বেশি কার্ডিনাল, বিশপ এবং খ্রীষ্টমণ্ডলীর নেতা যোগ দিয়েছেন। মধ্য, পূর্ব, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রতিনিধিরা এসেছেন। 

সম্মেলনের প্রতিপাদ্য বিষয় -"সিনোডাল রূপান্তরের আহ্বান এবং এশিয়ায় সেতু বন্ধনও সেতু-নির্মাতা হওয়ার মিশন"

এফ এ বি সি’র সেক্রেটারি জেনারেল বিশপ মার্সেলিনো আন্তোনিও মারালিত জুনিয়র সাংবাদিকদের বলেন,২০২৪-এ ব্যাংককে হওয়া এফ এ বি সি – ৫০, সাধারণ সমাবেশে ‘সিনোড অন সিনোডালিটি’ (Synod on Synodality) শেষ হওয়া এবং চলমান জুবিলি বর্ষের পর এটি একটি গুরুত্বপূর্ণ    সম্মেলন যার লক্ষ্য হল এশিয়ার খ্রীষ্টমণ্ডলী যাতে

 আরও অংশগ্রহণমূলক, মিশনারি, স্বচ্ছ এবং পবিত্র আত্মার নির্দেশনা-শীল হতে পারে তা নিয়ে চিন্তা করা।

 পরস্পর সংলাপ, শান্তি, মিলন ও মানব মর্যাদা প্রতিষ্ঠা করা। 

তিনি এটাকে "শুধু কনফারেন্স নয়, একটি প্রকৃত সিনোডাল অভিজ্ঞতা" বলে বর্ণনা করেন।

 এফ এ বি সি প্রেসিডেন্ট কার্ডিনাল ফিলিপে নেরি ফেরাও বলেন, "প্রতিকূল পরিবেশেও খ্রীষ্টমণ্ডলী শুধু সেতু-নির্মাতা নয়, নিজেই একটি সেতু হওয়ার বিশেষ দায়িত্ব আছে।"

কার্ডিনাল পাবলো ভার্জিলিও ডেভিড উদাহরণ হিসেবে ইন্দোনেশিয়ার কথা বলেন। 

ধর্মের পার্থক্যের চেয়ে সহভাগিতার মূল্য মানুষকে বেশি এক করে। 

তিনি আরও বলেন, এফ এ বি সি এখন "অন্য ধর্ম" না বলে "প্রতিবেশী ধর্ম" শব্দটা বেশি ব্যবহার করছে, যা আরও গভীর আন্তঃধর্মীয় সংলাপের প্রমাণ।

মহিলাদের নেতৃত্ব ও  ভূমিকা সম্পর্কে কার্ডিনাল ডেভিড বলেন,  "ভ্যাটিকানে এটার জন্য একটি দল কাজ করছে।" 

অনেক এশিয়ান সমাজ এখনও পিতৃতান্ত্রিক হলেও, তিনি ,স্থানীয় মণ্ডলীতে মহিলাদের "খুব গতিশীল" নেতৃত্ব ও মণ্ডলীর কাজের প্রশংসা করেন।

দারিদ্র্য ও অসমতা সম্পর্কে কার্ডিনাল ডেভিড বলেন, "মণ্ডলীর কাজ সামাজিক রূপান্তরের মাধ্যমে দারিদ্র্যের মূল কারণগুলোর মোকাবিলা কর।"

জলবায়ু সংকট সম্পর্কে তিনি বলেন, এটা শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি একটি গভীর নৈতিক দায়িত্ব।

সিনোডালিটি মিশনের দায়িত্ব "অন্যকে দমিয়ে রাখা না, বরং পাশে নিয়ে চলা" কারণ সব দীক্ষাস্নাত মানুষের সমান মর্যাদা আছে।

শেষে কার্ডিনাল ফেরাও ডিজিটাল মিডিয়ার মাধ্যমে চার্চের সেবা করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান। অনুলিখনে – চন্দনা রোজারিও।

Tags
Bengali pop up image