ঢাকা ক্রেডিট কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো টিম কোলাবরেশন, ওয়ার্কপ্লেস প্রোডাক্টিভিটি বিষয়ক কর্মশালা
গত ২৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে টিম কোলাবরেশন এবং ওয়ার্কপ্লেস প্রোডাক্টিভিটি বিষয়ক কর্মশালা।
ঢাকা ক্রেডিটের বাবু মার্কুজ কনফারেন্স হলে এই কর্মশালায় উপস্থিত ছিলেন ‘স্টাফ ট্রেইনিং সংক্রান্ত কমিটি’র আহ্বায়ক ও ঢাকা ক্রেডিটের বোর্ড সদস্য মনোজ ক্লেমেন্ট গমেজ, সদস্য সচিব দিপঙ্কর রোজারিও ও সদস্য পিন্টু নকরেক।
কর্মশালাটি আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল ঢাকা ক্রেডিটের এডমিন এইচআরডি ডিপার্টমেন্ট। এতে ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়সহ সকল সেবাকেন্দ্রের প্রায় ৪০ জন কর্মী এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালার বিষয়বস্তু ছিল টাইম ম্যানেজমেন্ট এন্ড প্রায়োরোটিলাইজেশন, টিম ওয়ার্ক এন্ড ক্রস ডিপার্টমেন্ট কোর্ডিনেশন, হ্যান্ডেলিং পিক-আওয়ার টেক্সট এবং ফ্লোর লেভেল প্রবলেম সলভিং।
এ দিন ঢাকা ক্রেডিটের সিও খোকন মার্ক কস্তা, সুইটি শিশিলিয়া পিউরীফিকেশন, বিপুল টি. গমেজ, ঝুমা রিবেরু ও প্রদীপ এল. দাস কর্মশালায় উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান করেন।
উল্লেখ্য, ঢাকা ক্রেডিটের স্টাফদের দক্ষকর্মী এবং তাদের দ্বারা স্মার্ট সেবা প্রদানের লক্ষে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন কর্মশালার আয়োজন করে থাকে। - ডিসিনিউজ
