কলকাতার সেন্ট থমাস চার্চে উদযাপিত হল সাধু থমাসের মহাপর্ব

গত জুলাই ২০২৬, সকালে পবিত্র মহা খ্রীষ্টযাগের  মধ্য দিয়েই সাধু থমাসের মহাপার্বন অনুষ্ঠানের সূচনা হয়।

একাধিক পুরোহিত সম্মিলিত ভাবে এই খ্রীষ্টযাগ উৎসর্গ করেন, পৌরহিত্য করেন কলকাতার  ডিন, ফাদার  গ্রেগরি মন্টেরিও। সহকারি পুরোহিত হয়ে খ্রীষ্টযাগ উদযাপন করেন সেন্ট এন্টনি স্কুলের  অধ্যক্ষ ফাদার ভানাতু রাজা, কলকাতার  জেসুইট  সমাজের  প্রভিন্সিয়াল  ফাদার আর্জেন টেটে এস জে,  ফাদার রবার্ট এস জে., ভিয়ানি হোমের  ফাদার  মার্টিন, পাল পুরোহিত  ফাদার  মাইকেল বিশ্বাস সহকারি পাল পুরোহিত ফাদার মাইকেল দেবব্রত মুক্খা।

 উপদেশে ফাদার  ভারতে আগত প্রেরিত শিষ্য সাধু থমাসের  জীবনাদর্শ  ব্যাখ্যা করেন  সাধু থমাস আমাদের বিশ্বাসের  ভিত সুদৃঢ় করতে সাহায্য করে বলে জানান।

খ্রীষ্টযাগের পর সকলে একসাথে  প্রীতিভোজে মিলিত হন। আনন্দ ভ্রাতৃত্বের এক সুন্দর  পরিবেশ তৈরি হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags
Bengali pop up image