নাগরী দোম আন্তনীয় পালকীয় সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হলো খ্রিস্টীয় ও মানবিক গঠন প্রশিক্ষণ কোর্স

গত ২২ মে  থেকে ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ঢাকা মহাধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে ,দোম আন্তনীয় পালকীয় সেবাকেন্দ্র  নাগরীতে এসএসসি পরীক্ষাত্তোর ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো “ খ্রিস্টীয় ও মানবিক গঠন প্রশিক্ষণ কোর্স।”

উক্ত এই  কোর্সটিতে  ২টি মেয়ে  দল ও ২টি ছেলে  দল মিলে মোট ৪টি দলে ভাগ করে  এই প্রশিক্ষণ  সম্পন্ন করা হয়। ঢাকা মহাধর্মপ্রদেশের ৪টি অঞ্চল ( ভাওয়াল, আঠারোগ্রাম, ঢাকা, গামাসা ) এর বিভিন্ন অঞ্চল থেকে মোট ২৫৭ জন শিক্ষার্থী এই কোর্সে অংশগ্রহণ করেন।

ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ, ওএমআই গঠন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন। শুরুতেই পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলন করেন বিশপ, ফাদার, সিস্টার, এনিমেটর ও অংশগ্রহণকারীগণ।

বিশপ তার উপদেশবাণীতে বলেন “যুবাগণ হচ্ছে মণ্ডলীর প্রাণ। তারা এই প্রশিক্ষণের মধ্য দিয়ে যা কিছু শিখবে তা সঠিকভাবে নিজেদের জীবনে প্রয়োগ করবে। যেন খ্রিষ্টিয় আর্দশে তারা বেড়ে উঠতে পারে এবং মণ্ডলীর সেবায় আত্ননিয়োগ করতে পারে।”

এই প্রশিক্ষণে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ বিভিন্ন বিষয় নিয়ে সহভাগিতা করেন। তারা বর্তমান বাস্তবতার আলোকে বিভিন্ন বিষয়ের উপর সৃজনশীল, অর্থপূর্ণ ও আধ্যাত্মিক সহভাগিতা রেখে ভবিষ্যতে পবিত্র ও সুখী মানুষ হয়ে বেড়ে উঠতে  যুবক যুবতীদের অনুপ্রাণিত করেন।

এছাড়াও  এই প্রশিক্ষণে বাইবেল কুইজ, দেয়ালিকা, দলীয় অভিনয়, খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই প্রশিক্ষণের অন্যান্য  কার্যক্রমের মধ্যে আধ্যাত্মিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য কাউন্সেলিং, পাপস্বীকার সংস্কার, মা মারীয়ার মূর্তি নিয়ে জলন্ত প্রদীপ হাতে শোভা যাত্রা করে নাগরী থেকে পানজোরা সাধু আন্তুনীর গ্রটোতে রোজারি মালা প্রার্থনা,পবিত্র ক্রুশের আরাধনা পরিচালনা করা হয়, এবং প্রত্যেকজন যুবক যুবতী এই কার্য়ক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এই কোর্সকে সার্থক, সুন্দর ও প্রানবন্ত করার জন্য সার্বিক ভাবে পরিচালনা দান করেন ঢাকা মহাধর্মপ্রদেশীয় যুব কমিশনের যুব সমন্বয়কারী শ্রদ্বেয় ফাদার প্রলয় আগষ্টিন ডি’ ক্রুশ, সেক্রেটারী সিস্টার মেরী অন্তরা, এসএমআরএ এবং যুব এনিমেটরগণ।

উক্তি এই প্রশিক্ষণের সমাপ্তি লগ্নে প্রার্থীদের দলীয় কাজের পুরষ্কার এবং সার্টিফিকেটসহ প্রত্যেকজন অংশগ্রহণকারী ভাই-বোনকে রোজারি মালা প্রদানের মধ্য দিয়ে ৩০ জুন পোষ্ট এসএসসি প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়। সংবাদ -সিস্টার মেরী অন্তরা, এসএমআরএ