সিস্টার ইভা ফিদেলা যিনি (সিস্টারস অফ সেন্ট পল ডে চার্ট্রেস) সংঘের একজন ভগিনী, একাধারে তিনি একজন জনমানবদরদী চিকিৎসক, এক নিবেদিত প্রাণ ।তার নিরলস কর্মের জন্য তিনি “বেয়ারফুট “ অর্থাৎ ( খালি পায়ে) চিকিৎসা দানকারী সিস্টার হিসেবে পরিচিতি লাভ করেন।
পোপ লিও ক্যামেরুনে সেবাদানকারী ২৫০টির ও বেশি ধর্মীয় সংঘের সদস্যদের এবং ন্যাশনাল কনফারেন্স অব মেজর সুপিরিয়রস এর ৯জন প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেন। তার এই সাক্ষাৎকালে তিনি তাদের মণ্ডলীর সেবাদানের ক্ষেত্রে আরো সাহসী এবং বিশ্বাসের সাক্ষ্য দান করার আহব্বান জানান।
ঐশ্বকরুনার মহাপর্বদিনে ফিলিপাইনের আরভিএ‘র প্রধান কার্যালয়ের চ্যাপেলটি তিনজন সাধু , পর্যায়ক্রমে পোপ ষষ্ঠ পল,পোপ দ্বিতীয় জন পল, এবং মাদার তেরেজার নামে আর্শীবাদ ও উদ্বোধন করা হয়েছে।
কুয়ালালমপুর ধর্মপ্রদেশের সাধু ইগনেশিয়ান গির্জায় বিভিন্ন ধর্মপল্লী থেকে প্রায় ৪০ জন সদস্য যারা অনেকেই ক্যান্সারের সঙ্গে লড়ছেন বা সুস্থ হয়ে উঠছেন এমন ব্যক্তিদের নিয়ে ‘ফ্যামিলি লাইফ মিনিস্ট্রি’র অধীনে একটি দল গঠন করা হয়েছে ।