আজ পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও’র প্রথম সর্বজনীন পত্র Magnifica humanitas ‘মহিমান্বিত মানবতা’ প্রকাশিত হবে
আজ ২৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ, ভাটিকান নিউজ জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানব ব্যক্তির সুরক্ষা নিয়ে পুণ্যপিতা চতুর্দশ লিও’র প্রথম সর্বজনীন পত্র মাগনিফিকা হুমানিতাস (Magnifica humanitas) ‘মহিমান্বিত মানবতা’প্রকাশিত হবে।
একই দিনে পোপ মহোদয়ের সহযোগে বিভিন্ন বক্তার উপস্থিতিতে একটি অনুষ্ঠান উপস্থাপিত হবে। সর্বজনীন পত্রটিতে পোপ মহোদয়ের স্বাক্ষরের তারিখ ১৫ মে উল্লেখ আছে, প্রয়াত পুণ্যপিতা পোপ ত্রয়োদশ লিও’র সর্বজনীন পত্র রেরুম নভারুম (Rerum novarum) প্রকাশের ১৩৫তম বার্ষিকী।
অনুষ্ঠানে পুণ্যপিতার সাথে আরো উপস্থিত থাকবেন ভাটিকানের বিশ্বাস ধর্মতত্ত্ব সংক্রান্ত মন্ত্রণালয়ের (Prefect of the Dicastery for the Doctrine of the Faith) মাননীয় মন্ত্রী কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল র্ফেনানদেজ; ভাটিকানের সার্বিক মানব উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী (Prefect of the Dicastery for Promoting Integral Human Development) কার্ডিনাল মাইকেল চের্নি; যুক্তরাজ্যের ডুরহাম ইউনির্ভাসিটির (Durham University)।
এছাড়াও আরো উপস্থিত থাকবেন অধ্যাপক ও ধর্মতত্ত্ববিদ আন্না রওল্যান্ডস; যুক্তরাষ্ট্রভিত্তিক আন্ত্রোপিক এর সহ-প্রতিষ্ঠাতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাখ্যাযোগ্যতা বিষয়ক গবেষণা প্রধান খ্রিষ্টফার ওলাহ্ এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা ইউনির্ভাসিটির জেজুইট স্কুল অফ থিওলজির রাজনৈতিক ধর্মতত্ত্ব ও কাথলিক সামাজিক চিন্তা অধ্যাপক লেওকাদিয়ে লুশোমবো। - সাপ্তাহিক প্রতিবেশী