ফাদার উজ্জ্বল লিনুস রোজা‌রিও সিএস‌সি’র সম্পা‌দিত “র‌বিবাসরীয় এবং বি‌শেষ দিব‌সে বিশ্বাসীব‌র্গের প্রার্থনা সংকলন” বইয়ের মোড়ক উন্মোচন

র‌বিবাসরীয় এবং বি‌শেষ দিব‌সে বিশ্বাসীব‌র্গের প্রার্থনা সংকলন বইয়ের মোড়ক উন্মোচন

গত ১২ মে ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা আর্চবিশপ হাউজে যাজকদের সমাবেশে ফাদার উজ্জ্বল লিনুস রোজারিও সিএস‌সি সম্পাদিত বিবাসরীয় এবং বিশেষ দিবসে বিশ্বাসীবর্গের প্রার্থনা সংকলন বইটি আর্চবিশপ বিজয় এন. ডিক্রুজ কর্তৃক উদ্বোধন করা হয়।

এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডিক্রুজ, সহকারী বিশপ সুব্রত গমেজ সহ মহাধর্মপ্রদেশে সেবারত বিভিন্ন যাজকগণ।

ফাদার উজ্জ্বল রোজারিও সিএসসি বলেন, “বিশ্বাসীবর্গের এই প্রার্থনা বইটি এখন থেকে গ্রামের প্রার্থনা পরিচালকদের কাটেখিস্টদের প্রতি রবিবারে বা যে কোন পর্বদিনে খ্রীষ্টযাগে বা গ্রামের যে কোন প্রার্থনা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত উদ্দেশ্য প্রার্থনা করা বা বলার জন্য খুবই সহায়ক হবে বলে আমি মনে করি।

বাংলাদেশ কাথলিক মণ্ডলীর উপসনা পরিষদ কর্তৃক প্রকাশিত , পূজনবর্ষেরউপাসনা সহায়কনামে যে তিনটি বই রয়েছে তা থেকে এবং পবিত্র ক্রুশ যাজক সংঘ কর্তৃক প্রকাশিত ফাদার আলবার্ট আরিলো রচিত "Prayer Of The Faithful" এর বাংলা অনুবাদ  “দৈনন্দিন খ্রীষ্টযাগের জন্য উদ্দেশ্য প্রার্থনাসমূহবইটি থেকে সকল উদ্দেশ্য প্রার্থনা সংগ্রহ করে এই বইটিতে সংকলন করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু নতুন উদ্দেশ্য প্রার্থনা সংযোজন করা হয়েছে,” বলেন ফাদার রোজারিও।

তিনি আরো বলেন, “বইটি প্রকাশ করার জন্য যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই।  আশা করি এই ক্ষুদ্র কর্মের মাধ্যমে ঈশ্বর তাঁর বিশ্বাসী সন্তানদের বিশ্বাসের গভীরতা আরও বাড়িয়ে তুলবেন।

ফাদার উজ্জ্বল লিনুস রোজারিও সিএসসি একজন পবিত্র ক্রুশ সংঘের ধর্মযাজক। তিনি ২৮ জুলাই ১৯৭২ খ্রিস্টাব্দে সাভার ধরেন্ডা মিশনে  জন্মগ্রহণ করেন। তিনি যাজকীয় অভিষেক লাভ করেন ২৮ ডিসেম্বর ২০০৫ খ্রিস্টাব্দ। 

তিনি মান্ডলিক বা পালকীয় কাজের পাশাপাশি খ্রিস্টভক্তদের কথা চিন্তা করে এই বিশ্বাসীবর্গের প্রার্থনা সংকলন বইটি প্রকাশের জন্য বিশেষ  অবদান রেখেছেন। বর্তমানে তিনি লক্ষ্মীবাজার পবিত্র ক্রুশ ধর্মপল্লীর পাল পুরোহিত হিসেবে পালকীয় সেবা দিয়ে যাচ্ছেন।

এই বইটির মূল্য ২০০ টাকা এবং এর সাথে পুণ্য উপাসনায় ব্যবহৃত উপকরণাদি পোষ্টার ছাপানো হয়েছে যার মূল্য ৫০ টাকা। এই পোষ্টার বইটি পাওয়া যাবে সাপ্তাহিক প্রতিবেশীর স্টলে এবং ব্যক্তিগত ভাবে যে কেউ এই নম্বরে ০১৮৪২৭৬৩৯৬৫ যোগাযোগ করতে পারবেন। - আরভিএ সংবাদ

Bengali pop up image