উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের উদ্যোগে “বিশ্ব পরিবেশ দিবস” উদযাপন

বিগত , ৬,৭ এবং ১৮ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ, উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরাম বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে সচেতনতা মূলক ও জনসম্পৃক্ত কার্যক্রমের আয়োজন করে।

এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “প্লাস্টিক দূষণ বন্ধ করো, সবুজ পরিবেশ গড়ে তোলো” এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল – পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক বর্জনের গুরুত্ব জনসাধারণের কাছে তুলে ধরা।

নাটক, নাচ, গান, ফলদ গাছ বিতরণ, র‍্যালি, বক্তব্য এবং নারীদের সক্রিয় অংশগ্রহণ এই কর্মসূচিগুলিকে প্রাণবন্ত ও কার্যকর করে তোলে।

৫ জুন ২০২৫ – বিষ্ণুপুর ১ ব্লকে (নেপানগঞ্জ হাট) অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসের সূচনা হয়। স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা শ্লোগানের মাধ্যমে একটি সচেতনতামূলক র‍্যালি করেন এবং একটি ছোট নাটক পরিবেশন করেন, যেখানে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরা হয়।

উদয়নী’র ডিরেক্টর াদার জন কেরকেটা এস.জে. এবং কর্মীবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, যেখানে প্লাস্টিক দূষণের ভয়াবহতা ও তার প্রতিকার নিয়ে আলোচনা হয়।

প্রায় ২০২ জন স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী মায়েরা অংশগ্রহণ করেন। ২০০টি পরিবারের মধ্যে ফলদ গাছ (আম, সবেদা, লিচু ও গোলাপ জাম প্রভৃতি) বিতরণ করা হয়।

৬ জুন ২০২৫ – পাণ্ডুয়া ও জামালপুর ব্লকের (জগন্নাথপুর, পাণ্ডুয়া)  যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ১৯৯ জন মায়েরা অংশগ্রহণ করেন।

তিন দিক দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা শ্লোগানের মাধ্যমে একটি সচেতনতামূলক র‍্যালি করেন গ্রামের ফুটবল মাঠে গান, কবিতা ও নাটকের মাধ্যমে পরিবেশ সচেতনতা গড়ে তোলা হয়।

পরিবেশ নিয়ন্ত্রণ নিয়ে তৈরি একটি নাটক বিশেষভাবে সকলের মনোযোগ আকর্ষণ করে।স্থানীয় স্কুলের দেওয়ালে পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন করা হয়, যা শিশুদের মধ্যে পরিবেশ সম্পর্কে ভাবনার জন্ম দেয়। ২০০ জন অংশগ্রহণকারীর মধ্যে(আম, সবেদা, লিচু ও গোলাপ জাম প্রভৃতি) ইত্যাদি ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদয়নী ডিরেক্টর ফাদার জন কেরকেটা  ও সহ-পরিচালক াদার েলিক্স টেটে এস. জে.

৭ জুন ২০২৫ – কালনা ১ ও কালনা ২ ব্লকে (মির্জাবাতি, কালনা ১) আয়োজিত কর্মসূচিতে ৩১৫ জন অংশগ্রহণ করেন, যা এবারের সবচেয়ে বড় জমায়েত ছিল।র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যেখানে স্বনির্ভর গোষ্ঠীর নারীরা নেতৃত্ব দেন।

স্কুল শিক্ষিকা দেবী সরেন ও ফাদার জন ছন্দবদ্ধ ভাষায় পরিবেশ বিষয়ে বক্তব্য রাখেন যা শ্রোতাদের অনুপ্রাণিত করে।

জল অপচয়ের বিরুদ্ধে সচেতনতামূলক নাটক মঞ্চস্থ হয়।২০০টিরও বেশি (আম, সবেদা, লিচু ও গোলাপ জাম প্রভৃতি) গাছ বিতরণ করা হয়।

অন্যদিকে ১৮ জুন ২০২৫ –  আলিপুর মহিলা সংশোধনাগারে আয়োজিত কর্মসূচি ছিল এক ব্যতিক্রমী প্রয়াস।বন্দিনীদের অংশগ্রহণে নাটক, গান, নাচ এবং গিটারের সুরে হিন্দি ও ইংরেজি গান পরিবেশন করা হয়।

মনোবিজ্ঞানীর নেতৃত্বে “প্রকৃতির সঙ্গে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক” বিষয়ক একটি অধিবেশন পরিচালিত হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণকারী স্বনির্ভর গোষ্ঠীর নারীদের হাতে টুপি ও ব্যাগ তুলে দিয়ে তাঁদের উদ্যম ও সচেতনতার স্বীকৃতি জানানো হয়।এটি শুধুমাত্র একটি উপহার নয়, বরং তাঁদের পরিবেশ-বন্ধু নাগরিক হিসেবে মর্যাদা দেওয়ার এক প্রতীকী প্রয়াস ছিল

এই বছর উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামের পরিবেশ দিবস উদযাপন ছিল এক শক্তিশালী সামাজিক বার্তা—পরিবেশ রক্ষা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।

নাটক, নাচ, বক্তব্য, র‍্যালি, চারা বিতরণ ও নারীদের নেতৃত্ব—সবকিছু মিলিয়ে এই কর্মসূচি বাস্তবিক অর্থেই এক সচেতনতা আন্দোলনে রূপ দান করে

একটি গাছ রোপণ, একটি গ্রাম রক্ষা”—এই মন্ত্রকে সামনে রেখে, এই আয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, স্বাস্থ্যকর পৃথিবী গড়ার প্রতিশ্রুতি বার্তা বহন করে

প্রতিবেদন-পারমিতা দত্ত

Bengali pop up image