ভাটিকানে আদ্ লিমিনা (Ad Limina) সফরে বাংলাদেশের বিশপগণ

ভাটিকানে আদ্ লিমিনা সফরে বাংলাদেশের বিশপগণ

গত ২২ থেকে ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, বাংলাদেশের বিশপগণ ভাটিকানে আদ্ লিমিনা সফরে আছেন। আদ্ লিমিনা (Ad Limina) সফর হলো ক্যাথলিক মণ্ডলীর একটি প্রাচীন গুরুত্বপূর্ণ প্রথা।

মাণ্ডলিক আইন (Canon Law) অনুযায়ী সাধারণত প্রতি পাঁচ বছর অন্তর অন্তর বিশ্বের প্রতিটি ধর্মপ্রদেশের বিশপগণ রোমে গিয়ে পোপের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফর সর্বজনীন মণ্ডলী স্থানীয় ধর্মপ্রদেশগুলোর মধ্যে ঐক্য সহযোগিতা আরও দৃঢ় করে থাকে।

বাংলাদেশ থেকে এ বছর নয়জন বিশপ আদ্ লিমিনা সফর করছেন তারা হলেন ঢাকা মহাধর্মপ্রদেশ থেকে আর্চবিশপ  বিজয় এন. ডি ক্রুজ, ওএমআই, সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজ, চট্রগ্রাম মহাধর্মপ্রদেশ থেকে আর্চবিশপ সুব্রত লরেন্স হাওলাদার, সিএসসি, বরিশাল ধর্মপ্রদেশ থেকে বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও, খুলনা ধর্মপ্রদেশ থেকে বিশপ  জেমস রমেন বৈরাগী, দিনাজপুর ধর্মপ্রদেশ থেকে বিশপ সেবাস্টিয়ান টুডু, রাজশাহী ধর্মপ্রদেশ থেকে বিশপ  জের্ভাস রোজারিও, সিলেট ধর্মপ্রদেশ থেকে বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ এবং জয়পুরহাট ধর্মপ্রদেশ থেকে বিশপ পল গমেজ। 

এই সফরের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো পোপের সঙ্গে সাক্ষাৎ। এই বছর বিশপগণ পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তাঁদের পালকীয় কাজ, চ্যালেঞ্জ ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। একই সাথে ধর্মপ্রদেশের প্রতিবেদন প্রদান করবেন। 

এই সাক্ষাৎ এর সময় বিশপগণ তাঁদের ধর্মপ্রদেশের আধ্যাত্মিক, সামাজিক, শিক্ষামূলক প্রশাসনিক কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন জমা দিবেন। এই আদ্ লিমিনা সফরকালে বিশপগণ রোমে সাধু পিতর সাধু পলের সমাধিস্থল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তীর্থস্থান পরিদর্শন করে প্রার্থনা করেন।

একই সাথে ভ্যাটিকানের বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা মণ্ডলীর বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে মতবিনিময় করেন থাকেন। আর ইতোমধ্যে বাংলাদেশের বিশপগণ নির্জনধ্যান শেষ করে বিভিন্ন ডিকাস্টারির সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছেন।

উল্লেখ্য যে, ১৪টি ডিকাস্টারিতে সংশ্লিষ্ট বিশপগণ তাঁদের কমিশনের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেছেন।

আদ্ লিমিনা সফরে গুরুত্বের কথা তুলে ধরে বিশপগণ বলেন, “এই সফর পোপ বিশপদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করে থাকে। একই সাথে স্থানীয় মণ্ডলী সর্বজনীন মণ্ডলীর মধ্যে ঐক্যকে শক্তিশালী করে গড়ে তুলে।

বিশপগণ আরো বলেন, “সুসমাচার প্রচার পালকীয় কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়তা করে এবং ধর্মপ্রদেশের বাস্তব অবস্থা চাহিদা সম্পর্কে পবিত্র সিংহাসনকে অবহিত করে।

তবে বাংলাদেশ থেকে সফরে ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পল পনেন কুবি, সিএসসি শারীরিক অসুস্থতার জন্য অংশ নিতে পারেননি।

উল্লেখ্য যে, ইতিপূর্বে ২০১৮ সালের মে মাসে, কার্ডিনাল প্যাট্রিক ডিরোজারিও নেতৃত্বে বাংলাদেশ থেকে বিশপগণ আদ্ লিমিনা সফর করেছিলেন।

আসুন, আমরা আমাদের বিশপদের জন্য প্রার্থনা করি, প্রভু যেন তাঁদের জ্ঞান, প্রজ্ঞা সাহসে পরিপূর্ণ করেন এবং তাঁরা যেন আরও নিষ্ঠা বিশ্বস্ততার সঙ্গে ঈশ্বরের জনগণের সেবা করতে পারেন - রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ