দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
গত ২৪ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ, ঢাকার তেজগাঁওয়ে বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা।
এই ৩৮তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ। সোসাইটির সেক্রেটারি মি. পেপিলন হেনরি পিউরীফিকেশনের সঞ্চালনায় সদস্যদের কোরামপূর্তি ভিত্তিতে বার্ষিক সাধারণ সভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক জনাব মোঃ সেলিম ফকির, এনডিসি; গেস্ট অব অনার ঢাকার সহকারী বিশপ সুব্রত বি গমেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নবীরুল ইসলাম, অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স), সমবায় অধিদপ্তর, ঢাকা; জনাব মোঃ মিজানুর রহমান, যুগ্ম-নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স), সমবায় অধিদপ্তর, ঢাকা; জনাব মোঃ কামরুজ্জামান, যুগ্ম নিবন্ধক, ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়, ঢাকা।
এছাড়াও উপস্থিত ছিলেন মি. আগষ্টিন পিউরীফিকেশন, চেয়ারম্যান, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব); মি. টুটুল পিটার রড্রিক্স, চেয়ারম্যান, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভ্স (কাক্কো) লিঃ; মি. মাইকেল জন গমেজ, প্রেসিডেন্ট, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা; মি. নির্মল রোজারিও, প্রেসিডেন্ট, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন; মি. বাবু মার্কুস গমেজ, এক্সেকিউটিভ মেম্বার, এশিয়া এ- প্যাসিফিক অ্যালায়েন্স অফ ওয়াইএমসিএ; ফাদার জয়ন্ত এস গমেজ, পাল পুরোহিত, পবিত্র জপমালা রাণীর গির্জা, তেজগাঁও,ঢাকা এবং দেশের বিভিন্ন সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাবৃন্দসহ সোসাইটির শুভাকাক্সক্ষীবৃন্দসহ কর্মীবৃন্দ।
সভার শুরুতেই অতিথিবৃন্দ আসনগ্রহণ করেন। এ সময়ে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সোসাইটির সম্মানিত চেয়াম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ। আসনগ্রহণ ও শুভেচ্ছা জ্ঞাপনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং একই সাথে জাতীয় পতাকা উত্তোলন ও সমবায়ী পতাকা এবং সোসাইটির পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
এরপর সমবায়ী সঙ্গীত পরিবেশিত হয়। ফাদার জয়ন্ত এস গমেজের পবিত্র বাইবেল পাঠ, প্রার্থনা ও সকল মৃত সদস্যদের স্মরণ করে মঙ্গল কামনা করেন।
সাধারণ সভার উদ্বোধনী অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ও সভার সভাপতি মি. আগষ্টিন প্রতাপ গমেজ। শুরুতেই তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। পরে তিনি মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথি, সকল কমকর্তাবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, কর্মীবৃন্দ এবং উপস্থিত সকল সদস্য-সদস্যাদের সমবায়ী শুভেচ্ছা প্রদান করেন।
এ সময়ে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন ২৭জন স্বপ্নদ্রষ্টার কথা যাদের পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে গড়ে উঠেছিল আজকের এই হাউজিং সোসাইটি। তিনি আরও স্মরণ করেন প্রয়াত সকল সদস্য/সদস্যাগণদের। তিনি তাদের জন্যেও মঙ্গল কামনা করেন।
এরপর তিনি হাউজিং সোসাইটির কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সমূহ সকলের সামনে তুলে ধরেন যা পরবর্তীতে ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তিনি সোসাইটির উন্নয়নে অংশীদার হয়ে অবদান রাখায় সদস্য-সদস্যা ও বিনিয়োগকারীদের ধন্যবাদ জানান।
সাধারণ সভার কর্মসূচি অনুযায়ী ঋণদান কমিটির প্রতিবেদন পেশ করেন ঋণদান কমিটির চেয়ারম্যান মি. তার্সিসিউস পালমা। আভ্যন্তরীণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটির প্রতিবেদন পেশ করেন কমিটির চেয়ারম্যান মি. রবার্ট সাইমন গোমেজ। প্রতিবেদন পেশের পর সদস্যগণ পর্যালোচনায় অংশ নেন ও সকল কর্মসূচি বাস্তবায়নে অনুমোদন প্রদান করেন।
এরপর বিবিধ বিষয় নিয়ে সদস্যগণ সভায় আলোচনায় করেন এবং সভার সভাপতি যথাযথ উত্তর দিয়ে সভা পরিচালনা করেন, তারপর বহুল আকাক্সিক্ষত লটারী ড্র অনুষ্ঠিত হয় এবং এতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছিল যথার্থ।
পরিশেষে, সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও ৩৮তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সকল সদস্য-সদস্যাসহ সকলের সক্রিয় অংশগ্রহণ, মতামত প্রদান, পর্যালোচনায় অংশগ্রহণ ও বার্ষিক সাধারণ সভার সকল কাজে সহযোগিতার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সমাপনী প্রার্থনার মধ্য দিয়ে ৩৮তম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়। - নীড়সংবাদ