দিয়াং ব্রাদার ফ্লাভিয়ান রিনিউয়্যাল সেন্টারে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় যাজকদের নবায়ন কোর্স

ব্রাদার ফ্লাভিয়ান রিনিউয়্যাল সেন্টারে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় যাজকদের নবায়ন কোর্স

গত থেকে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, দিয়াং ব্রাদার ফ্লাভিয়ান রিনিউয়্যাল সেন্টারে অনুষ্ঠিত হলো বাংলাদেশের ধর্মপ্রদেশীয় যাজকদের নবায়ন কোর্স।

নবায়ন কোর্সে যারা ১৯৯১ থেকে ১৯৯৯ খ্রিস্টবর্ষের মধ্যে যাজক হিসেবে অভিষিক্ত হয়েছেন তারা অংশগ্রহণ করেন।

নবায়ন কোর্সের মূলসুর ছিল১৯৯০ দশকের যাজক, একবিংশ শতাব্দীর পালক এতে বাংলাদেশের বিভিন্ন ধর্মপ্রদেশ থেকে প্রায় ২৫জন যাজক অংশনেন। 

উল্লেখ্য, ৪ আগস্ট সকালে পালক পুরোহিত ধর্মপ্রদেশীয় যাজকদের প্রতিপালক সাধু জন মেরী ভিয়ান্নীর পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ নবায়ন কোর্সের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ধর্মপ্রদেশীয় যাজক ভ্রাতৃসংঘের সভাপতি ফাদার মিন্টু পালমা।

১৯৯০ দশকের যাজক, একবিংশ শতাব্দীর পালকএই মূলসুরের উপর উপস্থাপন করেন ফাদার বাবলু সরকার। অন্যান্য বেশ কয়েকজন যাজক বিষয়টিকে আরো বিস্তৃত করেন তাদের প্রতিক্রিয়া জানানোর মধ্যদিয়ে।

এমনিভাবে পরবর্তীতে যাজকীয় ভ্রাতৃত্ব: যাজকতন্ত্র:সিনোডালিটি বিষয়টি উপস্থাপন করেন ফাদার জ্যোতি ফ্রান্সিস কস্তা, যাজকীয় জীবনের আনন্দ সুখময়তার বিষয় তুলে ধরেন ফাদার স্ট্যানলী কস্তা, যাজকীয় জীবনের বর্তমান বাস্তবতা চ্যালেঞ্জ তুলে ধরেন ফাদার দিলীপ এস, কস্তা এবং শেষদিন যাই আমাদের কালে, যাজকীয় জীবনের বৈচিত্র্যতা নিয়ে আলোচনা করেন ফাদার ডমিনিক হালদার।

উল্লেখ্য প্রত্যেকটি উপস্থাপনার পরপরই বিভিন্নজন অভিজ্ঞতার আলোকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সকলেই ব্যক্তিগত সহভাগিতায় অংশগ্রহণ করে অন্যদের আলোকিত করেন।

নবায়ন কোর্সের অংশ হিসেবেই যাজকগণ সেন্ট মেরীস স্কুল, জামালখান জামালখান ধর্মপল্লী এবং ক্যাথিড্রাল ধর্মপল্লী পরিদর্শন করেন। শেষদিনে তারা যান রাঙ্গামাটি ধর্মপল্লী জনগণের জীবনযাত্রা পরিদর্শনে।

রাঙ্গামাটি ধর্মপল্লীতে খ্রিস্টযাগ উৎসর্গের মধ্যদিয়ে ধর্মপ্রদেশীয় যাজকদের নবায়ন কোর্সের সমাপ্তি টানা হয়। - সাপ্তাহিক প্রতিবেশী

Bengali pop up image