বরিশাল সেন্ট পিটার্স ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো শিক্ষা সেমিনার

সেন্ট পিটার্স ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো শিক্ষা সেমিনার

গত সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বরিশাল সেন্ট পিটার্স ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো শিক্ষা সেমিনার।

তোমরা ফলবান হও” (আদি :২৮) ধর্মপ্রদেশের পালকীয় মূলসুরকে কেন্দ্র করে এই শিক্ষা সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী সংখ্যা ছিল প্রায় ৭২ জন। 

উক্ত সেমিনারে ওয়ার্ড/গ্রাম সমাজ কমিটি, পালকীয় পরিষদ অন্যান্য উপ-কমিটির  সদস্যবৃন্দরা পালকীয় মূলভাবকে বাস্তবায়ন করায প্রত্যয়ে মণ্ডলীর আবকাঠামো, আমাদের অংশগ্রহণ দায়িত্ব কর্তব্যমণ্ডলী, ডাইওসিস/ধর্মপ্রদেশ, ধর্মপল্লী, পরিবার, ওয়ার্ড/গ্রাম সমাজ পারকীয় পরিষদ) নিয়ে উপস্থাপন করা হয়।

মূলসুরের উপর উপপস্থান করেন ফাদার মাইকেল মিলন দেউরী। এছাড়াও উপস্থাপনার উপরে গ্রুপ আলোচনা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মূলত এই সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সংযোগ, সহযোগিতা দায়িত্ববোধ বৃদ্ধির পাশাপাশি সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মিলন, সমাজ গঠন এবং ধর্মীয় জীবনে আরও কার্যকর ভূমিকা পালনের বিভিন্ন বিষয় নিয়ে দলীয় আলোচনা, প্রশ্নোত্তর পব মতবিনিময় করা হয়। - লিটন আরিন্দা, বরিশাল

Bengali pop up image