আন্ধারকোঠা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পিতা-মাতাদের নিয়ে প্রায়শ্চিত্তকালীন নির্জনধ্যান

আন্ধারকোঠা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পিতা-মাতাদের নিয়ে প্রায়শ্চিত্তকালীন নির্জনধ্যান

গত ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, আন্ধারকোঠা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পিতা-মাতাদের নিয়ে প্রায়শ্চিত্তকালীন নির্জনধ্যান পাপস্বীকার অনুষ্ঠান

এই সেমিনারের মূলসুর ছিল, “প্রায়শ্চিত্তকাল: পাপ থেকে মন ফিরানোর সময় এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ৯৫ জন পিতা-মাতারা অংশগ্রহণ করে।

আধ্যাত্নিক এই সেমিনারে উপস্থিত ছিলেন পাল-পুরোহিত ফাদার প্রেমু রোজারিও, ফাদার সনেট কস্তা, ফাদার উজ্জ্বল গ্রেগরী এবং সিস্টারগণ।

আধ্যাত্মিক প্রস্তুতিতে সহভাগিতা করেন ফাদার উজ্জ্বল গ্রেগরি। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, “তপস্যাকাল হলো মন পরিবতনের সময়। আমরা যেন পরিবার জীবনে প্রার্থনা, উপবাস, ত্যাগসীকার দয়াদান করি।

তিনি আরও বলেন, “আমরা যেন ক্ষমা ভালবাসার মানুষ হয়ে পরস্পরকে ক্ষমা করি এবং নিজেদের এক একটা পরিবারকে যীশুর মতো আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলি।

 প্রায়শ্চিত্তকালীন নির্জন ধ্যানের অংশ হিসেবে ছিল পাপস্বীকার এবং পবিত্র খ্রিস্টযাগ।

পরিশেষে সবাইকে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে এই প্রায়শ্চিত্তকালীন আধ্যাত্মিক প্রস্তুতি সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।- বেনেডিক্ট তুষার বিশ্বাস

Bengali pop up image