সাভার ধরেন্ডা ধ‍র্মপল্লীর অধিনস্থ দেওগাঁও সাধ্বী মাদার তেরেজার চ্যাপেলের প‍র্ব পালন

ধরেন্ডা ধ‍র্মপল্লীর অধিনস্থ দেওগাঁও সাধ্বী মাদার তেরেজার চ্যাপেলের প‍র্ব পালন

গত সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশের অন্তর্গত সাভার ধরেন্ডা ‍‍র্মপল্লীর অধিনস্থ দেওগাঁও সাধ্বী মাদার তেরেজার চ্যাপেলের ‍‍র্ব পালন করা হয়।

‍‍‍‍র্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে এই দিবসটি পালন করা হয়। এই পর্ব দিবসে খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ফাদার জয়ন্ত এস. গমেজ সহ আরো উপস্থিত ছিলেন ফাদার অমল খ্রীষ্টফার ডি' ক্রুশ, ফাদার জুয়েল কস্তা ফাদার দীপক কস্তা। এতে প্রায় ৯০০জন খ্রীষ্টভক্ত উপস্থিত ছিলেন। 

দেওগাঁও মাদার তেরেজার চ্যাপেলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও ২০২০ সালে যখন তিনি ঢাকা মহাধ‍‍র্মপ্রদেশের ‍‍র্চবিশপ ছিলেন। পরবর্তীতে ২০২১ সালে ঢাকার ‍‍র্চবিশপ বিজয় এন.ডি' ক্রুজ চ্যাপেলটির উদ্বোধন করেন।

দেওগাঁও সাধ্বী মাদার তেরেজার চ্যাপেলের প‍র্ব পালনে গ্রামের খ্রিস্টভক্তগণ

সাধ্বী মাদার তেরেজা ১৯১০ সালের ২৬ আগস্ট আলবেনিয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর নাম ছিল অ্যাগনেস গঞ্জা বোয়াজিউ।

১৯২৯ সালে তিনি ভারতে আসেন এবং পরবর্তীতে কলকাতার দরিদ্র, অসুস্থ ও অবহেলিত মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করেন।

১৯৫০ সালে তিনি কলকাতায় মিশনারিজ অব চ্যারিটি নামক সেবাশ্রম প্রতিষ্ঠা করেন, যা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

মানবসেবায় অনন্য অবদানের জন্য তিনি ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার এবং ১৯৮০ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারত রত্ন লাভ করেন।

১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর তাঁর মৃত্যুর পর, ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর ভ্যাটিকানের পোপ ফ্রান্সিস তাঁকে আনুষ্ঠানিকভাবে "সাধ্বী"  হিসেবে ঘোষণা করেন। - ডিসিনিউজ

Bengali pop up image