সাধ্বী রীতার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল পবিত্র শিশুমঙ্গল দিবস

সাধ্বী রীতার ধর্মপল্লীতে শিশুদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হল পবিত্র শিশুমঙ্গল দিবস

গত ২৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, মথুরাপুর সাধ্বী রীতার ধর্মপল্লীতে  শিশুদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হল পবিত্র শিশুমঙ্গল দিবস।

এই পবিত্র শিশুমঙ্গল দিবসের মূলসুর ছিল,  “যীশুর ছোট্ট শিশুরা একেকজন ক্ষুদে প্রেরণকর্মী”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ১০৬জন শিশু এবং ১৮জন এনিমেটর অংশগ্রহণ করে।

পবিত্র খ্রীষ্টযাগের মধ্যদিয়ে এই শিশুমঙ্গল দিবসের কার্যক্রম শুরু হয়। খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার উত্তম রোজারিও।

খ্রীষ্টযাগের পর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরী “যীশুর ছোট্ট শিশুরা একেকজন ক্ষুদে প্রেরণকর্মী” এই মূলসুরের উপর বক্তব্য রাখেন। তিনি নানা বাস্তব ঘটনা, গল্প, কাহিনী ও প্রশ্নোত্তরের মাধ্যমে সহজ সরল ভাষায় শিশুদের উদ্দেশ্যে কথা বলেন।

দিনব্যাপী এই সেমিনারে শিশুদের জন্য কাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষা বিষয়ক নানা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই দিবসটি উদযাপনের জন্য সহায়তা করেন ফাদার উত্তম রোজারিও, রিজেন্ট নয়ন পালমা, মিসেস মিতু গমেজ, সিস্টার মেরী অমৃতা, এসএমআরএ এবং এনিমেটরগণ। - রিজেন্ট নয়ন পালমা

Bengali pop up image