মঠবাড়ি ধর্মপল্লীর অন্তর্গত কুলুন গ্রামের যুবাদের নিয়ে অনুষ্ঠিত হলো শিক্ষা সেমিনার
গত ২৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ, মঠবাড়ি ধর্মপল্লীর অন্তর্গত কুলুন গ্রামে ঐক্যদূত যুব সংঘের আয়োজনে গ্রামের যুবাদের নিয়ে অনুষ্ঠিত হলো শিক্ষা সেমিনার ।
এই সেমিনারের মূলসুর ছিল “আজকের সচেতন যুবকই আগামী দিনের শক্তিশালী সমাজ”। এতে ২ জন ফাদার ও প্রায় ২৯ জন যুবারা অংশগ্রহণ করে।
এই শিক্ষা সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফাদার সানি আন্তনী কস্তা, এস জে । এছাড়াও আরো উপস্থিত ছিলেন মঠবাড়ি ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ।
শিক্ষা সেমিনারটি শুরু হয় পবিত্র খ্রিষ্টযাগের মধ্য দিয়ে। পবিএ খ্রিষ্টযাগ উৎসর্গ করেন মঠবাড়ি ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত। তিনি তার সহভাগিতায় বলেন, “আমরা গ্রামাঞ্চলে অনেক সময় একে অন্যের ভালো দেখতে পারিনা। একজন লিডার ভালো কাজ করছে আমরা সেটাকে কিভাবে নিচে নামাবো সেই চিন্তায় ব্যস্ত থাকি ঠিক যেরকমটা যীশুর সাথে হয়েছে।”
তিনি আরও বলেন, যীশু ছিলেন একজন আদর্শ লিডার এবং সেবা কাজ করে গেছেন। তার সেবা কাজ অনেকে পছন্দ করেননি অনেক বাধা-বিপতি দিয়েছে ।তিনি তার ভালোবাসার মধ্য দিয়ে সেবা কাজ করে গেছেন।”
“ঠিক আমাদের এই জীবনেও অনেক বাধা-বিপত্তি আসবে। তবুও যেন আমরা পিছিয়ে না পড়ে সেই বাধা বিপত্তি পার করে সামনের দিকে অগ্রসর হই যীশুর দেখানো পথে চলি,” বলেন সহকারী পাল-পুরোহিত।
ফাদার সানি আন্তনী কস্তা, এসজে সেমিনারের মূলসুর এর উপর সহভাগিতা করেন। তিনি বলেন, “আমরা যারা বর্তমানে যুবা আছি আমাদের প্রত্যেককে নিয়ে প্রভু যীশুর আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে। আর সেই পরিকল্পনা অনুসারে আমরা আমাদের জীবন পরিচালনা করার মধ্য দিয়ে আমরা সমাজের শক্তি হয়ে উঠবো।”
“আমরা যুবারা হলাম একটি সমাজের মেরুদন্ড। আর আমরা যদি সোজা হয়ে শক্ত হয়ে না দাঁড়ায় তবে সেই সমাজ ভেঙ্গে পড়বে । আমাদের প্রত্যেককে রোজারিমালা প্রার্থনা করতে হবে যেন আমরা ঈশ্বরের শক্তিতে সুন্দর করেই সমাজকে পরিচালনা করতে পারি। সেই সাথে আমাদের জীবনকেও যেন আমরা পরিচালনা করতে পারি,” বলেন ফাদার কস্তা ।
পরিশেষে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে এই শিক্ষা সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়। - প্রাঞ্জল টমাস রোজারিও