বনপাড়া লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লীতে মা মারীয়া সংঘের পর্বদিবস উদযাপন

বনপাড়া ধর্মপল্লীতে পালিত হলো মা মারীয়ার জন্মদিন ও মারীয়া সংঘের পর্বদিন

গত   সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বনপাড়া লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লীতে পালিত হলো মা মারীয়ার জন্মদিন মারীয়া সংঘের পর্বদিন।

পর্বদিবস পালনের জন্য মারীয়া সংঘের সদস্যাগণ নয়দিনব্যাপী নভেনা প্রার্থনা পাপস্বীকারের মধ্য দিয়ে নিজেদের প্রস্তুত করেন।

অনুষ্ঠানে বনপাড়া মারীয়া সংঘের সদস্যাবৃন্দ, মানগাছা হতে আগত অতিথিবৃন্দ বনপাড়া পালকীয় পরিষদের কয়েকজন সদস্যসহ প্রায় ১৩০ জন অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই আয়োজন শুরু হয় পবিত্র খিস্টযাগের মধ্যে দিয়ে। খ্রিস্টযাগ উৎসর্গ করেন বনপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত দিলীপ এস. কস্তা। তিনি তাঁর উপদেশ বাণীতে বলেন, “আমাদের প্রতিদিনের যাত্রা যেন হয় মা মারীয়াকে সঙ্গে নিয়ে, তবেই আমরা তার প্রকৃত শিষ্য-শিষ্যা হয়ে উঠতে পারবো।

লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লীতে মা মারীয়া সংঘের পর্বদিবস উদযাপন

অংশগ্রহণকারী মারীয়া সংঘের একজন মা তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমি প্রতিনিয়ত মা মারীয়ার কাছে প্রার্থনা করে অনেক ফল লাভ করছি। মা মারীয়া আমাকে তাঁর সন্তানের মতোই আগলে রেখেছেন তা আমি আমার প্রতিদিনকার  উপলব্দি করছি।

খ্রিস্টযাগের পর মারীয়া সংঘের সদস্যাগণ বিভিন্ন আলোচনা, ভবিষ্যত পরিকল্পনা, নাচ-গান অনুপ্ররণামূলক বক্তব্যের মধ্যদিয়ে পর্বদিবসের সমাপ্তি ঘোষণা করা হয়। - ফাদার বকুল ক্রুজ

Bengali pop up image