বাংলাদেশ বিশপীয় সমন্বিত মানব উন্নয়ন বিস্তার কমিশনের আয়োজনে অনুষ্ঠিত হলো সেফগার্ডিং ফোকাল পার্সনস প্রশিক্ষণ কর্মশালা

সিবিসিবি’র আয়োজনে অনুষ্ঠিত হলো সেফগার্ডিং ফোকাল পার্সনস প্রশিক্ষণ কর্মশালা

গত ১১ থেকে ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, বাংলাদেশ বিশপীয় সমন্বিত মানব উন্নয়ন বিস্তার কমিশন (সিবিসিবি) আয়োজনে অনুষ্ঠিত হলো ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত আরএনডিএম সিস্টারদের রিনিউয়াল সেন্টারে সেফগার্ডিং ফোকাল পার্সনস প্রশিক্ষণ কর্মশালা।

দিনব্যাপী এই  প্রশিক্ষণ কর্মশালার মূলসুর ছিলনিরাপদ, জবাবদিহিমূলক মর্যাদাপূর্ণ সমাজ গঠনের সক্ষমতা বৃদ্ধি  এতে বাংলাদেশের বিভিন্ন ধর্মপ্রদেশ থেকে অংশগ্রহণকারীগণ অংশগ্রহন করেন।

এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল মণ্ডলীর বিভিন্ন সেবামূলক কার্যক্রমে শিশু ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্কদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ধর্মপ্রদেশভিত্তিক সেফগার্ডিং ফোকাল পার্সন কমিটির সদস্যদের জ্ঞান, দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধি করা।

উদ্বোধনী অধিবেশনে কমিশনের সচিব . ফাদার লিটন এইচ গমেজ, সিএসসি প্রার্থনা পরিচালনা করেন এবং কমিশনের সভাপতি বিশপ জের্ভাস রোজারিও স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “সেফগার্ডিং কেবল একটি নীতিমালা নয়; এটি মানব মর্যাদা রক্ষা এবং নিরাপদ সম্প্রদায় গঠনের জন্য সুসমাচারভিত্তিক একটি অঙ্গীকার।

দলীয় আলোচনায় সেফগার্ডিং ফোকাল পার্সনস প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ

দিনব্যাপী কর্মশালায় সেফগার্ডিংয়ের মৌলিক নীতিমালা, ফোকাল পার্সনের ভূমিকা দায়িত্ব, অভিযোগ গ্রহণ প্রতিক্রিয়া ব্যবস্থা, নথিপত্র সংরক্ষণ, তদন্ত কেস ব্যবস্থাপনা, দলীয় কেস স্টাডি এবং ধর্মপ্রদেশভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।

বাংলাদেশের বিভিন্ন ধর্মপ্রদেশ থেকে আগত সেফগার্ডিং ফোকাল পার্সন কমিটির সদস্যরা কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং বাস্তব পরিস্থিতি বিশ্লেষণের মাধ্যমে তারা নিরাপদ, জবাবদিহিমূলক মর্যাদাপূর্ণ গির্জা সম্প্রদায় গঠনে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কর্মশালার অন্যতম অর্জনের মধ্যে ছিল সেফগার্ডিং নীতিমালা সম্পর্কে গভীরতর উপলব্ধি বৃদ্ধি, রিপোর্টিং তদন্ত প্রক্রিয়ায় দক্ষতা উন্নয়ন, ধর্মপ্রদেশসমূহের মধ্যে সহযোগিতা জোরদার এবং বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন।

সমাপনী অধিবেশনে অংশগ্রহণকারীরা এই গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য বাংলাদেশ বিশপীয় সমন্বিত মানব উন্নয়ন বিস্তার কমিশন (সিবিসিবি)কে ধন্যবাদ জানান।

এই কর্মশালাটি বাংলাদেশের ক্যাথলিক মণ্ডলীতে সুরক্ষা যত্নের সংস্কৃতি প্রতিষ্ঠার নবায়িত অঙ্গীকারের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। - আরভিএ সংবাদ