ডিজিটাল মিশনারিদের খ্রীষ্টের সাক্ষী হওয়ার আহ্বান জানিয়েছেন ফাদার জর্ডান

ডিজিটাল মিশনারিদের নিজেদের ব্যক্তিত্ব, প্রতিভা ও জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য অন্যদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন আইরিশ ফ্রান্সিসকান ফ্রায়ার ফাদার কলম্বা জর্ডান, সিএফআর

ফিলিপাইনের কেজন সিটিতে রেডিও ভেরিতাস এশিয়ার (RVA) সদর দপ্তরে অনুষ্ঠিত প্রথম এশিয়ান ক্যাথলিক ডিজিটাল মিশনারি অ্যাসেম্বলি (Asian Catholic Digital Missionary Assembly) -এর অধিবেশনে তিনি এ কথা বলেন। এশিয়ার বিভিন্ন দেশ থেকে শতাধিক ক্যাথলিক ডিজিটাল যোগাযোগকারী ও মিশনারি এই চারদিনের সমাবেশে অংশগ্রহণ করেছেন

‘অহং থেকে সত্যিকারের সাক্ষ্যে’ (From Ego to Authentic Witness) শীর্ষক অধিবেশনে ফাদার জর্ডান বলেন, ডিজিটাল মিশনারিদের আত্মপ্রচারের পরিবর্তে খ্রীষ্টের জীবন্ত সাক্ষী হয়ে উঠতে হবে। তাঁর কথায়, একজন খ্রীষ্টীয় যোগাযোগকর্মী যেন ঈশ্বরের বাক্যের একটি “জীবন্ত সাক্ষী”যার মাধ্যমে ঈশ্বরের বাক্য মানুষের কাছে সহজে পৌঁছে যেতে পারে

তিনি দীক্ষাগুরু সাধু যোহনের কথা স্মরণ করিয়ে বলেন, আমার জীবন ও সেবার মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা প্রকাশিত হোক।” তবে নিজের ব্যক্তিত্ব ও ঈশ্বরপ্রদত্ত প্রতিভাকে লুকিয়ে রাখাও উচিত নয়। বরং সেই প্রতিভার মধ্য দিয়েই ঈশ্বরকে কাজ করতে দিতে হবে।

ফাদার জর্ডান আরও বলেন, অন্যদের কী বলা উচিত—তার আগে একজন ডিজিটাল মিশনারির নিজেকে প্রশ্ন করা দরকার, “ঈশ্বর আমাকে কি বলতে চান?” কারণ নিজের জীবনে সুসমাচারের প্রভাব ও বিশ্বাসের অভিজ্ঞতা থেকেই সত্যিকারের সাক্ষ্য জন্ম নেয়।

তিনি তরুণদের কাছে পৌঁছাতে হলে নিজের দুর্বলতা ও জীবনের বাস্তব অভিজ্ঞতাও সততার সঙ্গে তুলে ধরার গুরুত্বকে ব্যক্ত করেন। তাঁর মতে, মানুষ তখনই প্রভাবিত হয়, যখন একজন যোগাযোগকারী নিজের বিশ্বাস, সংগ্রাম ও অভিজ্ঞতা থেকে বাস্তব জীবনের কথা বলেন।

ফাদার জর্ডান আরও গুরুত্ব সহকারে বলেনযীশু আজও আমাদের মধ্যে জীবন্ত। ডিজিটাল মিশনারিদের তাই শুধুমাত্র যীশুর অতীতের কথা নয়, বরং আজকে আমাদের জীবনে খ্রীষ্ট কীভাবে উপস্থিত এবং প্রতিনিয়ত কাজ করে চলেছেন  —সেই অভিজ্ঞতার সাক্ষী দিতে হবে।

প্রসঙ্গত ভ্যাটিকান ডিকাস্ট্রি ফর কমিউনিকেশন-এর সহযোগিতায় ফেডারেশন অফ এশিয়ান বিশপ কনফারেন্স, অফিস অফ সোশ্যাল কমিউনিকেশন এবং রেডিও ভেরিতাস এশিয়া গত ১০ থেকে ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত “উদ্যোক্তা থেকে খ্রীষ্টের সাক্ষী: এশিয়ায় ডিজিটাল মিশনের সিনোডাল যাত্রা” প্রতিপাদ্য বিষয়ের ওপর এই সমাবেশের আয়োজন করেছে প্রতিবেদন - রেডিও ভেরিতাস এশিয়া

অনুবাদ - তেরেসা রোজারিও

 

Bengali pop up image