রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক খ্রীষ্টমণ্ডলীতে উদযাপিত হল সাধ্বী আন্না সমাজের পর্ব দিবস

রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক খ্রীষ্টমণ্ডলীতে উদযাপিত হল সাধ্বী আন্না সমাজের পর্ব দিবস

বারুইপুর ধর্মপল্লীর রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক খ্রীষ্টমণ্ডলীতে সাধ্বী আন্না সমাজের পর্ব দিবস উদযাপিত হল।

প্রতি বছরের ন্যায় এই বছরও ২৬ শে জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ, সাধ্বী আন্না সমাজের পর্ব পালন করা হয় সকাল ৬:৩০ মিনিটে পবিত্র খ্রীষ্টযাগের মাধ্যমে।

মাগুরখালী সাধ্বী আন্না সমাজ কনভেন্টের সুপিরিয়র সিস্টার অর্পিতা ডিএস , সিস্টার মেরী ডিএস , সিস্টার শুকমানিয়া ডিএস এবং গোবরাচক সাধ্বী আন্না সমাজ কনভেন্টের সুপিরিয়র  সিস্টার বিনীতা ডিএস, সিস্টার সুব্রতা ডিএস,, সিস্টার সাবিনা ডিএসএ উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পবিত্র খ্রীষ্টযাগের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। খ্রীষ্টযাগের উৎসর্গ করেন রাঘবপুর ধর্মপল্লীর পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার যোসেফ টোপ্প এসজে মহাশয় এবং অন্যান্য ফাদার ও ব্রাদারগণ

উক্ত এই সমাজের আবাসিক ছাত্রীরা প্রবেশিকা নৃত্য, বরণ, আরতি চন্দনের টিকা দিয়ে পুরোহিত ও সিস্টারগণকে স্বাগত জানান।

খ্রীষ্টযাগ শেষে ধর্মপল্লীর পক্ষ থেকে সম্বর্ধনা ও ছোট্ট বক্তব্য রাখা হয়। অনুষ্ঠান পরিচালনা ও আয়োজন করেন ধর্মপল্লীর প্যারিস কাউন্সিলের সদস্যরা। অনুষ্ঠান শেষে সবার জন্য মিষ্টিমুখের আয়োজন করা হয়। -তন্ময় মন্ডল

Bengali pop up image