বানিয়ারচর ধর্মপল্লী‌তে অনুষ্ঠিত হলো মানব পাচার প্রতি‌রোধ বিষয়ক সে‌মিনার

তালিথাকুম এর উদ্যোগে মানব পাচার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হলো বিশেষ সেমিনার

গত ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, বানিয়ারচর  ধর্মপল্লীতে "তালিথাকুম" (Talitha Kum)-এর উদ্যোগে মানব পাচার প্রতিরোধ সচেতনতা বৃদ্ধিতে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

"তালিথাকুম" হলো মানব পাচার প্রতিরোধ এবং পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষায় নিয়োজিত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক এটি ১০০টিরও বেশি দেশে কাজ করে।

তালিথাকুম বাংলাদেশ এবং বানিয়ারচর ধর্মপল্লীর যৌথ সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করা হয়।

বানিয়ারচর ধর্মপল্লী‌তে অনুষ্ঠিত হলো মানব পাচার প্রতি‌রোধ বিষয়ক সে‌মিনার

পবিত্র খ্রিস্টযাগের মাধ্যমে আয়োজনের শুভসূচনা করার পর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক সহায়কমণ্ডলী হিসেবে সেমিনারে সহভাগিতা এবং সক্রিয় সহযোগিতা করেন সিস্টার অঞ্জলি ডি সিলভা এলএইচসি, মিসেস চুমকি গাইন এবং ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার জার্মেইন সঞ্চয় গোমেজ।

 যুবক-যুবতীদের এবং বিভিন্ন স্তরের ভক্ত জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই সেমিনারকে অত্যন্ত প্রাণবন্ত করে তোলে, যা স্থানীয় পর্যায়ে মানব পাচারের ঝুঁকি রোধে তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষকে সচেতন রাখতে কার্যকরী ভূমিকা রাখবে। - সাপ্তাহিক প্রতিবেশী

Bengali pop up image