লক্ষ্মীবাজার ধর্মপল্লীতে পালিত হলো পবিত্র ক্রুশের বিজয়োৎসব ও ধর্মপল্লীর পর্বদিবস

ঐতিহ্যবাহী পবিত্র ক্রুশ ধর্মপল্লীতে পালিত হলো পবিত্র ক্রুশের বিজয়োৎসব ও ধর্মপল্লীর পর্বদিবস

গত ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, পুরান ঢাকার লক্ষ্মীবাজারস্থ ঐতিহ্যবাহী পবিত্র ক্রুশ ধর্মপল্লীতে পালিত হলো পবিত্র ক্রুশের বিজয়োৎসব ধর্মপল্লীর পর্বদিবস।

এই পর্বের প্রস্তুতি স্বরূপ নয় দিন নভেনা প্রার্থনা আধ্যাত্নিক প্রস্তুতির পরে এই পর্বদিবস উদযাপন করা হয়। এতে ধর্মপল্লীর বিভিন্ন জায়গা থেকে আগত কয়েক জন ফাদার, ব্রাদার সিস্টারসহ প্রায় ৭০০ জন খ্রিষ্টভক্ত উপস্থিত ছিলো।

পর্বের পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ  বিজয় এন. ডিক্রুজ এবং সর্হোপিত করেন পবিত্র ক্রুশ ধর্মপল্লীর পাল পুরোহিত উজ্জ্বল লিনুস রোজারিও  এবং সহকারী পুরোহিত দিগন্ত সিএসসি সহ আরো কয়েকজন ফাদার।

লক্ষ্মীবাজার ধর্মপল্লীতে পালিত হলো পবিত্র ক্রুশের বিজয়োৎসব ও ধর্মপল্লীর পর্বদিবস

খ্রিষ্টযাগের  উপদেশ বাণীতে আর্চবিশপ বলেন, “এই ক্রুশ হলো আমাদের জীবনে বিজয়ের চিহৃ স্বরূপ যারা এই ক্রুশের উপর আস্থা ভরসা রাখে তারা কখনই বিপথগামী  হতে পারেনা।

তিনি আরো বলেন, “ক্রুশের বিজয় মানে খ্রিস্টভক্ত হিসেবে আমাদের বিজয়। এই ক্রুশের দিকে তাকালে আমরা নিজেদের কৃত পাপের কথা ভুলে নতুন আনন্দে পথ চলার সাহস শক্তি পাই।

ক্রুশ হলো জীবনদায়ী ক্রুশ এই ক্রুশের মাধ্যমে আমরা পাই মুক্তি,” বলেন আর্চবিশপ ডিক্রুজ।

পবিত্র ক্রুশের বিজয়োৎসব ও ধর্মপল্লীর পর্বদিবসে অংশগ্রহণকারী খ্রিস্টভক্তগণ

ধর্মপল্লীর পাল পুরোহিত উজ্জ্বল লিনুস রোজারিও সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই পর্ব উদযাপন করার মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই ঈশ্বরের বিশেষ কৃপা   আর্শিবাদ লাভ করেছি তাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। একই সাথে ব্লকের সদস্য-সদস্যাদের সকল প্রকার সহযোগিতার জন্য ধন্যবাদ ধন্যবাদ জানাই।

পর্বে অংশগ্রহণকারী মারিয়া তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “আজ আমাদের ধর্মপল্লীর পর্ব পালন করতে পেরে অনেক আনন্দ অনুভব করছি। এই পবিত্র ক্রুশের চিহৃ আমাদের জীবনে  বিভিন্ন চ্যালেন্জের সময় শক্তি দান করে। তাই এই ক্রুশই হলো আমাদের চলার শক্তি আমাদের এাণদায়ী মুক্তির দিশা।” - আরভিএ সংবাদ

Bengali pop up image