বিনামূল্যে অপারেশন করছেন ফিলিপাইনের এক চক্ষু চিকিৎসক
গত ১৬ থেকে ১৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, পর্যন্ত ফিলিপাইনের ওরিয়েন্টাল মিনদারো প্রদেশের কালাপান শহরে “সোসাইটি অব সেন্ট যোসেফ “দ্বারা আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অস্ত্রোপচার কার্যক্রমে অংশ নেন ডা. রেইয়েস।
তিনি জানান, ১৯৯৪-৯৫ খ্রিস্টাব্দের দিকে সরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করার সময় হত দরিদ্র রোগীদের দুর্দশা তাঁকে এ ধরনের মানবসেবামূলক কাজে অনুপ্রাণিত করে।কারন তিনি দেখেছেন যে অনেক রোগীর চিকিৎসা করানোর সামর্থ্য ছিল না, এমনকি দূরের হাসপাতালে যাওয়ার সুযোগও ছিল না। সেই অভিজ্ঞতা থেকেই তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য গত ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি ফিলিপাইনের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। উত্তরাঞ্চলের বাতানেস থেকে দক্ষিণাঞ্চলের জাম্বোয়াঙ্গা ও তাওয়ি পর্যন্ত বিভিন্ন এলাকায় তাঁর চিকিৎসাসেবা পৌঁছে গেছে। পালাওয়ানের বালাবাক দ্বীপে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে একটি সামরিক খাবার ঘরকে অস্থায়ী অস্ত্রোপচার কক্ষে তৈরি করে তিনি টানা ছয় দিন ছানি অপারেশনের কাজ করেছেন।
ব্যয়বহুল আধুনিক যন্ত্রপাতির পরিবর্তে তিনি স্বল্প খরচে ছানি অপারেশনের বিশেষ পদ্ধতি ব্যবহার করেন। কালাপানের সাম্প্রতিক চিকিৎসা কার্যক্রমে মাত্র দুই ঘণ্টায় তিনি আটটি ছানি অপারেশন সম্পন্ন করেন। পাশাপাশি রোগীদের গ্লুকোমা ও চোখের অন্যান্য সমস্যাও পরীক্ষা করা হয়।
এই চিকিৎসাসেবার অর্থায়ন করা হয় ব্যক্তিগত অনুদান ও চিকিৎসকের নিজস্ব অর্থ থেকে। নিজের উপার্জনের একটি অংশ তিনি ওষুধ, অস্ত্রোপচারের সরঞ্জাম এবং ভবিষ্যৎ চিকিৎসা কার্যক্রমের জন্য ব্যয় করেন।
প্রত্যন্ত জনগোষ্ঠীর পাশাপাশি তিনি মুনতিনলুপার সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগার এবং নারী কারাগারেও বিনামূল্যে চোখের চিকিৎসা দিয়ে থাকেন।
ডা.রেইস মনে করেন, তাঁর চিকিৎসার দক্ষতা ঈশ্বরের দেওয়া উপহার।তাঁর ভাষায়, মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া মানে তাদের স্বাভাবিক ও কর্মময় জীবনে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া।তাই তিনি রোগীদের বলেন যে, চিকিৎসকদের পরিবর্তে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ।
মানুষের কল্যাণে আরো অনেক কিছু করার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন। - আরভিএ সংবাদ।
